advertisement

Mamata Banerjee announces to open schools: অষ্টম শ্রেণি থেকে ফের খুলছে স্কুল, নবান্নে বড় ঘোষণা মমতার

Last Updated:

কই সঙ্গে খুলছে কলেজ, বিশ্ববিদ্যালয়, পলিটেকনিক এবং আইটিআই শিক্ষা প্রতিষ্ঠানগুিলও (Mamata Banerjee)৷

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
#কলকাতা: রাজ্যে ফের আংশিক ভাবে খুলছে স্কুল (Mamata Banerjee announces to open schools)৷ সঙ্গে খুলছে কলেজ, বিশ্ববিদ্যালয়ও৷ এ দিন নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, অষ্টম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্কুলের ক্লাস আগামী ৩ ফেব্রুয়ারি থেকে খুলে যাচ্ছে৷ একই সঙ্গে খুলছে কলেজ, বিশ্ববিদ্যালয়, পলিটেকনিক এবং আইটিআই শিক্ষা প্রতিষ্ঠানগুিলও৷
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যেহেতু ৪ তারিখ থেকে যাতে সব স্কুলেই সরস্বতী পুজোর আয়োজন করতে পারে পড়ুয়ারা, সেকথা মাথায় রেখেই ৩ তারিখ থেকে স্কুল আংশিকভাবে খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ কারণ, ৪, ৫ এবং ৬ তারিখে সরস্বতী পুজো উপলক্ষে সব স্কুলই বন্ধ থাকবে৷ প্রসঙ্গত, আগামী ৫ ফেব্রুয়ারি সরস্বতী পুজো রয়েছে৷
advertisement
advertisement
তবে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন পঞ্চম থেকে সপ্তম অথবা তারও নিচু স্তরে ক্লাসগুলি এখনই শুরু করার কথা ভাবছে না রাজ্য সরকার৷ তার বদলে শুরু হবে পাড়ায় শিক্ষালয়৷
গত কয়েকদিন ধরেই রাজ্য জুড়ে স্কুল খোলার দাবিতে সরব হয়েছেন বিরোধীরা৷ বিক্ষোভ দেখিয়েছে সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই৷ যদিও কলকাতা হাইকোর্টেরও রাজ্য সরকারের তরফে জানানো হয়েছিল যে রাজ্য স্কুল খুলতে আগ্রহী, কিন্তু এ বিষয়ে তারা কোনও ঝুঁকি নিতে চায় না৷
advertisement
এ দিন মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, আগামী ১৫ ফেব্রুয়ারি পর্য়ন্ত রাজ্যে করোনা সংক্রান্ত বিধিনিষেধ বাড়ানো হচ্ছে৷ তবে বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে৷ সরকারি- বেসরকারি সব অফিসেই পঞ্চাশ শতাংশের বদলে ৭৫ শতাংশ কর্মী নিয়ে কাজের অনুমতি দেওয়া হয়েছে৷ পাশাপাশি রাত দশটার বদলে রাত এগারোটা থেকে নাইট কারফিউ শুরু হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ এ ছাড়াও আরও বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে৷
view comments
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Mamata Banerjee announces to open schools: অষ্টম শ্রেণি থেকে ফের খুলছে স্কুল, নবান্নে বড় ঘোষণা মমতার
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement