advertisement

JEE Main 2023: আজই শেষ দিন, এখনই আবেদন করুন JEE Main 2023 সেশন ২ এর জন্য

Last Updated:

জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন (JEE) মেইন সেশন 2 রেজিস্ট্রেশন প্রক্রিয়ার আজ মার্চ ১২ শেষ দিন৷ ইচ্ছুক প্রার্থী যারা এখনও আবেদন করেননি তারা এখনই আবেদন করুন

আজই শেষ দিন, এখনই আবেদন করুন JEE Main 2023 সেশন ২ এর জন্য
আজই শেষ দিন, এখনই আবেদন করুন JEE Main 2023 সেশন ২ এর জন্য
ন্যাশানাল টেস্টিং এজেন্সি (এনটিএ) দ্বারা আয়োজিত জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন (JEE) মেইন সেশন 2 রেজিস্ট্রেশন প্রক্রিয়ার আজ মার্চ ১২ শেষ দিন৷ ইচ্ছুক প্রার্থী যারা এখনও আবেদন করেননি তারা এখনই আবেদন করুন৷ জেইই মেইনের অফিসিয়াল ওয়েবসাইট jeemain.nta.nic.in - এ গিয়ে আবেদন পত্রটি আজ রাত ৯ টার মধ্যে আবেদন করতে পারবেন৷
অনলাইনে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিল ফেব্রুয়ারি ১৫৷ অফিসিয়াস শিডিউল অনুযায়ী জয়েন্ট এন্ট্রান্স সেশন ২ পরীক্ষা শুরু হবে এপ্রিল ৬ তারিখে, চলবে এপ্রিলের ১২ তারিখ পর্যন্ত, সঙ্গে এপ্রিল ১৩, এবং এপ্রিল ১৫ তারিখ পর্যন্ত রির্সার্ভড ডেট তারিখ হিসেবে রাখা হয়েছে৷
ইংরেজি, হিন্দি, কন্নড়, মালায়লাম, মারাঠি, অসমীয়া, বাংলা, গুজরাটি, ওড়িয়া, পাঞ্জাবি, তেলেগু, তামিল এবং উর্দু-সহ মোট ১৩ টি ভাষায় এই প্রবেশিকা পরীক্ষা পরিচালিত হবে৷ মার্চের শেষ সপ্তাহেই জেইই মেইন সেশন ২-এর অ্যাডমিট কার্ড পাওয়ার কথা৷
advertisement
advertisement
যেসমস্ত প্রার্থীরা JEE (Main)–2023 সেশন ১ পরীক্ষার জন্য আবেদন করেছেন সঙ্গে পরীক্ষার ফি ইতিমধ্যেই জমা দিয়ে দিয়েছেন এবং JEE (Main)–2023 সেশন ২ পরীক্ষায় বসার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা পূর্বোক্ত অর্থাৎ সেশন ১ অ্যাপ্লিকেশন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন৷
কীভাবে আবেদন করবেন দেখে নিন
ধাপ ১: প্রথমে জেইই মেইনের অফিসিয়া, ওয়েবসাই jeemain.nta.nic.in.-এ যান
advertisement
ধাপ ২: মূল পেজের ‘Candidate Activity’ সেকশনে গিয়ে “Online Application for JEE Main Session-2 (2023)”-সংক্রান্ত লিঙ্কে ক্লিক করুন
ধাপ ৩: এরপর নিজেকে রেজিস্টার করে আবেদন পত্রটি পূরণ করুন
ধাপ ৪: পরীক্ষার পি জমা দিন এবং ফর্মটি সাবমিট করুন
advertisement
ধাপ ৫: সেভ করুন, ডাউনলোড করুন এবং আবেদনের হার্ড কপি নিজের কাছে রেখে দিন, পরবর্তীতে কাজে লাগানোর জন্য৷
জেনারেল/জেন-ইডব্লিইউএস/ওবিসি (এনসিএল) ক্যাটাগরির পুরুষ প্রার্থীদের ১,000 টাকা আবেদন ফি দিতে হবে। অন্যদিকে, SC/ST/PwD/ট্রান্সজেন্ডার এবং মহিলা প্রার্থীদের ৫00 টাকা দিতে হবে। JEE মেইন সেশন ১ ২০২৩ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত হয়েছিল।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
JEE Main 2023: আজই শেষ দিন, এখনই আবেদন করুন JEE Main 2023 সেশন ২ এর জন্য
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement