advertisement

Mamata Banerjee: ‘কেমন চলছে মাধ্যমিক?’, পরীক্ষা শুরু আগেই স্কুলে মুখ্যমন্ত্রী! খোঁজ নিলেন পড়ুয়াদের

Last Updated:

Madhyamik Exam: মুখ্যমন্ত্রী জানতে চাইলেন, সব কিছু ঠিক আছে কিনা! যদি কিছু প্রয়োজন হয় তাকে যেন জানানো হয়। এদিন অভিভাবক ও শিক্ষিকারা খুশি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে।

‘কেমন চলছে মাধ্যমিক?’, পরীক্ষা শুরু আগেই স্কুলে মুখ্যমন্ত্রী! খোঁজ নিলেন পড়ুয়াদের
‘কেমন চলছে মাধ্যমিক?’, পরীক্ষা শুরু আগেই স্কুলে মুখ্যমন্ত্রী! খোঁজ নিলেন পড়ুয়াদের
কলকাতা: চলছে মাধ্যমিক পরীক্ষা৷ আজ, মঙ্গলবার ছিল মাধ্যমিকের ভৌতবিজ্ঞান পরীক্ষা৷ এদিন কলকাতার ইউনাইটেড মিশনারি গার্লস স্কুলে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ পরীক্ষা শুরুর আগে কথা বললেন অভিভাবক ও স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে৷ আশুতোষ মুখোপাধ্যায় রোডের স্কুলের বাইরে অপেক্ষমাণ অভিভাবকদের সঙ্গেও কথা বলেন মুখ্যমন্ত্রী৷
এদিন মুখ্যমন্ত্রী জানতে চাইলেন, সব কিছু ঠিক আছে কিনা! যদি কিছু প্রয়োজন হয় তাকে যেন জানানো হয়। এদিন অভিভাবক ও শিক্ষিকারা খুশি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে।
advertisement
প্রসঙ্গত, এখনও পর্যন্ত মোটামুটি নির্বিঘ্নেই কেটেছে মাধ্যমিক পরীক্ষা৷ মঙ্গলবার বেশ কিছুজনের পরীক্ষা বাতিলের খবর পাওয়া গিয়েছে৷ মোবাইল কেন্দ্রে পরীক্ষা কেন্দ্রে ঢুকে পড়ায় বাতিল হয়েছে ওই পরীক্ষার্থীদের পরীক্ষা৷
advertisement
পর্ষদ সূত্রে জানা গিয়েছে, রাজ্যে ৩৮ থেকে ৩৯ জন মাধ্যমিক পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল হয়েছে, মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকে পড়ার কারনে বাঁকুড়ায় জানালেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। মাধ্যমিক পরীক্ষার ষষ্ঠ দিনে বাঁকুড়া জেলার একাধিক মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন তিনি।
advertisement
বাঁকুড়া বিষ্ণুপুর মহকুমা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করে পর্ষদ সভাপতি জানান, ষষ্ঠ পরীক্ষা পর্য্যন্ত রাজ্যে ৩৮ থেকে ৩৯ জন মাধ্যমিক পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হয়েছে। মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢোকার কারনে। এগুলো অনেকটায় আটকানো গেছে তারপরেও যদি মোবাইল পাওয়া যায় কিছু করার থাকে না।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Mamata Banerjee: ‘কেমন চলছে মাধ্যমিক?’, পরীক্ষা শুরু আগেই স্কুলে মুখ্যমন্ত্রী! খোঁজ নিলেন পড়ুয়াদের
Next Article
advertisement
PM Modi YouTube Channel: ৩ কোটি এবং ক্রমবর্ধমান ! প্রধানমন্ত্রী মোদির ইউটিউবে সাবস্ক্রাইবারের সংখ্যায় নতুন মাইলফলক
৩ কোটি এবং ক্রমবর্ধমান ! প্রধানমন্ত্রী মোদির ইউটিউবে সাবস্ক্রাইবারের সংখ্যায় নতুন মাইলফলক
  • ৩ কোটি এবং ক্রমবর্ধমান !

  • প্রধানমন্ত্রী মোদির ইউটিউবে সাবস্ক্রাইবারের সংখ্যায় নতুন মাইলফলক

  • ৩০ মিলিয়ন পেরল

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement