advertisement

Accident: সোজা লরির পেছনে ধাক্কা মারল বাইক! মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার পথে মারাত্মক দুর্ঘটনা, আহত ২

Last Updated:

Accident: একটি মোটরবাইকে দুই পরীক্ষার্থী চেপে পরীক্ষা দিতে মথুরাপুর বিএসএস হাইস্কুলে আসছিল। ঠিক সেইসময় খয়েরতলা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি লরির পেছনে ধাক্কা মারে তাঁদের বাইক। ঘটনায় দুইজন গুরুতর আহত হয়।

সোজা লরির পেছনে ধাক্কা মারল বাইক! মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার পথে মারাত্মক দুর্ঘটনা, আহত ২
সোজা লরির পেছনে ধাক্কা মারল বাইক! মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার পথে মারাত্মক দুর্ঘটনা, আহত ২
মালদহ, সেবক দেবশর্মা: মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার পথে দুর্ঘটনা। আহত দুই মাধ্যমিক পরীক্ষার্থী। আজ সকালে ঘটনাটি ঘটেছে মালদহের মানিকচক থানার খয়েরতলা এলাকায়। জানা গিয়েছে, আহত দুই মাধ্যমিক পরীক্ষার্থীর নাম রাজেশ খান এবং রাশিদ খান। নুরপুর হাইস্কুলের ছাত্র তাঁরা। তাঁদের পরীক্ষা কেন্দ্র ছিল মালদহের মানিকচকের মথুরাপুর বিএসএস হাইস্কুলে। আজ ছিল ভূগোল পরীক্ষা।
একটি মোটরবাইকে তাঁরা দুইজন চেপে পরীক্ষা দিতে মথুরাপুর বিএসএস হাইস্কুলে আসছিল। ঠিক সেইসময় খয়েরতলা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি লরির পেছনে ধাক্কা মারে তাঁদের বাইক। ঘটনায় দুইজন গুরুতর আহত হয়। তাঁদের উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে রাজেশ খানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
advertisement
advertisement
প্রসঙ্গত, মাধ্যমিক পরীক্ষা চলাকালীন একাধিক দুর্ঘটনার খবর পাওয়া গিয়েছে৷ গত শুক্রবার, ৬ ফেব্রুয়ারি ছিল মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা৷ সেদিনও হাওড়ায় বড় দুর্ঘটনার খবর পাওয়া যায়৷ জগৎবল্লভপুর থানার অন্তর্গত পাঁতিহাল মনসাতলা এলাকায় দুর্ঘটনা ঘটে।
advertisement
স্থানীয় সূত্রে জানা যায়, বড়গাছিয়া প্রিয়নাথ পাঠশালার পরীক্ষাকেন্দ্র পরীক্ষাসেন্টার হাঁটাল বিশালাক্ষী হাই স্কুলে। পরীক্ষা কেন্দ্রে থেকে কয়েক কিমি দূরত্বে বাড়ি। পরীক্ষা দিয়ে সন্তোষপুরের ৬ জন ছাত্র দু’টি মোটরবাইকে চেপে বাড়ি ফিরছিল। বড়গাছিয়া লক ফ্যাক্টরি ও সাদৎপুরের মধ্যবর্তী রাস্তায় পৌঁছলে হঠাৎ সামনের বাইকটি হারায়। পিছনে থাকা বাইকটিও নিয়ন্ত্রণ হারায়, একটি বাইক সোজা রাস্তার ধারে থাকা গাছে ধাক্কা মারে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Accident: সোজা লরির পেছনে ধাক্কা মারল বাইক! মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার পথে মারাত্মক দুর্ঘটনা, আহত ২
Next Article
advertisement
West Bengal Weather Update: রাজ্যে শীতের আমেজ থাকবে আরও কিছু দিন, কবে থেকে বাড়বে তাপমাত্রা? জেনে নিন
রাজ্যে শীতের আমেজ থাকবে আরও কিছু দিন, কবে থেকে বাড়বে তাপমাত্রা? জেনে নিন
  • রাজ্যে শীতের আমেজ থাকবে আরও কিছু দিন

  • কবে থেকে বাড়বে তাপমাত্রা?

  • আরও কিছু দিন শীতের আমেজ অনুভূত হবে কলকাতা-সহ গোটা রাজ্যেই

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement