advertisement

CBSE Board Result 2023: রেজাল্টের অপেক্ষার মাঝেই বড় খবর, CBSE বোর্ডের প্র্যাক্টিক্যাল পরীক্ষার নিয়মে বদল! জানুন

Last Updated:

CBSE বোর্ডের পক্ষ থেকে কীভাবে ফলাফল জানা যাবে, কত পেলে উত্তীর্ণ হওয়া যাবে, সমস্ত তথ্য জানানো হয়েছে৷ সেইসঙ্গে, ব্যবহারিক পরীক্ষা সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়মে বদল এসেছে৷

CBSE বোর্ডের প্র্যাক্টিক্যাল পরীক্ষার নিয়মে বড় বদল! জানুন
CBSE বোর্ডের প্র্যাক্টিক্যাল পরীক্ষার নিয়মে বড় বদল! জানুন
দেশজুড়ে প্রায় ৩৮ লক্ষেরও বেশি পরীক্ষার্থী সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE)-এর ফলাফলের অপেক্ষায়৷ বোর্ডের নির্দেশ অনুযায়ী, খুব শীঘ্রই প্রকাশিত হবে দশম এবং দ্বাদশ শ্রেণির ফলাফল৷
তবে, ফলাফল সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ইতিমধ্যেই প্রকাশ করছে বোর্ড৷ কীভাবে ফলাফল জানা যাবে, কত পেলে উত্তীর্ণ হওয়া যাবে, সমস্ত তথ্য জানানো হয়েছে CBSE বোর্ডের পক্ষ থেকে৷ সেইসঙ্গে, ব্যবহারিক পরীক্ষা সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়মে বদল এসেছে৷
বোর্ডের ফলাফলকে কেন্দ্র করে সব ছাত্রছাত্রীদেরই চিন্তায় দিন কাটে৷ এত গুরুত্বপূর্ণ পরীক্ষার ফলাফল খারাপ হওয়ার ভয় থেকেই যায়৷ পরীক্ষায় উত্তীর্ণ হতে পরীক্ষার্থীদের প্রতিটি বিষয়ে অন্ততপক্ষে ৩৩ শতাংশ নম্বর পেতেই হবে৷
advertisement
advertisement
অবশ্য, প্র্যাক্টিক্যাল বা ব্যবহারিক পরীক্ষায় অনুত্তীর্ণ হলে সেই পরীক্ষার্থীকে প্র্যাক্টিক্যাল এবং থিয়োরি, দুটি পরীক্ষাই আবার দিতে হয়৷ তবে, এই নিয়মে এবার বদল আনা হল৷ নতুন নিয়ম অনুসারে ব্যবহারিক পরীক্ষায় ব্যর্থ হলে পরীক্ষার্থীদের দ্বিতীয়বার শুধুমাত্র ব্যবহারিক পরীক্ষাই দিতে হবে৷ থিয়োরি পরীক্ষা নতুন করে দেওয়ার প্রয়োজন নেই৷
advertisement
নতুন শিক্ষাবর্ষ অর্থাৎ ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষ থেকেই কার্যকর হবে এই নতুন নিয়ম৷ এছাড়াও পরীক্ষার নিয়মে আরও কিছু বদল আনা হল৷ কম্পার্টমেন্ট এবং ইমপ্রুভমেন্ট সংক্রান্ত পরীক্ষা আর সিবিএসসি পরিচালনা করবে না৷ তার পরিবর্তে বোর্ড সাপ্লিমেন্টারি পরীক্ষা নেবে৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
CBSE Board Result 2023: রেজাল্টের অপেক্ষার মাঝেই বড় খবর, CBSE বোর্ডের প্র্যাক্টিক্যাল পরীক্ষার নিয়মে বদল! জানুন
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement