advertisement

Career: দশম শ্রেণীর পরে এই ৫ ডিপ্লোমা কোর্স করলে ভালো বেতনের চাকরির অভাব হবে না

Last Updated:

দশম শ্রণীর পরে পড়াশোনা শুরু করা যায় বলে সময় নষ্ট হয় না, অন্য দিকে চাকরি পাওয়ার বিষয়টিও হয়ে ওঠে সুনিশ্চিত।

দশম শ্রেণীর পরে এই ৫ ডিপ্লোমা কোর্স করলে ভালো বেতনের চাকরির অভাব হবে না!
দশম শ্রেণীর পরে এই ৫ ডিপ্লোমা কোর্স করলে ভালো বেতনের চাকরির অভাব হবে না!
ডিগ্রি আর ডিপ্লোমা নিয়ে এখনও আমাদের সমাজে একটা টানাপোড়েন চলে। প্রথাগত শিক্ষাব্যবস্থার দিকে নজর রেখে এগিয়ে রাখা হয় ডিগ্রিনির্ভর পড়াশোনাকে। কিন্তু যত দিন যাচ্ছে, চাকরি নিয়ে অনেক বেশি বাস্তববাদী হয়ে উঠছে দেশের নতুন প্রজন্ম, সেই লক্ষ্যে চাকরিমুখী পড়াশোনার চাহিদাও বেড়ে চলেছে। আর ঠিক এই জায়গায় কাজে আসে ডিপ্লেোমা কোর্স। দশম শ্রণীর পরে পড়াশোনা শুরু করা যায় বলে সময় নষ্ট হয় না, অন্য দিকে চাকরি পাওয়ার বিষয়টিও হয়ে ওঠে সুনিশ্চিত।
দেখে নেওয়া যাক ৫ ডিপ্লোমা কোর্সের কথা, দশম শ্রেণীর পরে যা করলে ভালো বেতনের চাকরির অভাব হবে না দেশে!
ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা
যাঁরা ইঞ্জিনিয়ার হতে চান অথচ চার বছরের বি.টেক পড়াশোনার পথে যেতে চান না, তাঁদের জন্য আদর্শ হবে এই কোর্স। নানা সমংস্থা এবং পলিটেকনিক কলেজ থেকে এই ডিগ্রি পাওয়া যায়, যা শেষ করলে মাঝারি মানের চাকরি সহজেই পাওয়া যাবে।
advertisement
advertisement
বেতন- ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা শেষ করলে চাকরির বেতন হয় প্রতি মাসে ২৫ থেকে ৩০ হাজার টাকা। অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে বেতন বাড়ে।
কোর্স ফি- তিন বছরের এই ডিপ্লোমা কোর্সে প্রতিষ্ঠান ভেদে ১ থেকে ৪ লক্ষ টাকা পর্যন্ত পড়াশোনার খরচ পড়ে।
স্টেনোগ্রাফি এবং টাইপিং
আদালত এবং বেশ কিছু সরকারি অফিসে এই পদের চাহিদা থাকে। এক্ষেত্রে কোনও পলিটেকনিক কলেজ থেকে একেবারে আধুনিক অফিস পরিচালনারও কোর্স করে নেওয়া যায়। কোর্স করা যায় এক বছরের স্টেনোগ্রাফি ITI-রও।
advertisement
বেতন- প্রতি মাসে ৩০ হাজার টাকা থেকে বেতন শুরু হয়।
কোর্স ফি- এক বছরের এই ডিপ্লোমা কোর্সে মোটামুটি ১ লক্ষ টাকা পর্যন্ত পড়াশোনার খরচ পড়ে।
ফাইন আর্টস ডিপ্লোমা
যাঁরা অ্যানিমেশন, ডিজাইনিং, প্রোগ্রামিং, গ্রাফিক্স, ভিজ্যুয়ালাইজেশনের মতো বিষয় নিয়ে কাজ করতে ইচ্ছুক, তাঁরা ৫ বছরের এই ডিপ্লোমা কোর্স বেছে নিতে পারেন। সৃজনশীল ব্যক্তিদের পক্ষে এই কোর্স খুবই যথাযথ।
advertisement
বেতন- প্রতি মাসে ২৫ থেকে ৩০ হাজার টাকা বেতন পাওয়া যায়।
কোর্স ফি- পাঁচ বছরের এই ডিপ্লোমা কোর্সে মোটামুটি ১০ হাজার থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত পড়াশোনার খরচ পড়ে।
আর্কিটেকচার ডিপ্লোমা
যাঁদের মধ্যে সৃজনশীলতা রয়েছে, সঙ্গে রয়েছে পদার্থবিদ্যা এবং গণিতের প্রতি অনুরাগ, তাঁরা নানা স্থাপত্যের নকশা তৈরি সম্পর্কিত এই কাজের জন্য ডিপ্লোমা কোর্স করতে পারেন।
advertisement
বেতন- প্রতি মাসে ৩০ থেকে ৪০ হাজার টাকা বেতন পাওয়া যায়।
কোর্স ফি- এই ডিপ্লোমা কোর্সে মোটামুটি ১ লক্ষ টাকা পর্যন্ত পড়াশোনার খরচ পড়ে।
প্যারা-মেডিক্যাল ডিপ্লোমা
অপারেশন থিয়েটার প্রযুক্তি, এক্স রে প্রযুক্তি, রেডিওগ্রাফি এবং মেডিক্যাল ইমেজিং ইসিজি প্রযুক্তি, ডায়ালাইসিস প্রযুক্তি এবং মেডিকেল রেকর্ড প্রযুক্তির মতো বিষয়ে যাঁদের আগ্রহ আছে, তাঁরা এই কোর্স করতে পারেন। প্যারা-মেডিক্যালে ডিপ্লোমা করার পরে ল্যাব টেকনিশিয়ান বা হাসপাতাল, ক্লিনিক, জনস্বাস্থ্য কেন্দ্র বা মেডিক্যাল ল্যাবরেটরিতে সহকারী হিসাবে চাকরি পাওয়া যায়।
advertisement
বেতন- প্রতি বছরে ২ থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত উপার্জন করা যায়।
কোর্স ফি- এই ডিপ্লোমা কোর্সে মোটামুটি ১ থেকে ৩ লক্ষ টাকা পর্যন্ত পড়াশোনার খরচ পড়ে।
view comments
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Career: দশম শ্রেণীর পরে এই ৫ ডিপ্লোমা কোর্স করলে ভালো বেতনের চাকরির অভাব হবে না
Next Article
advertisement
West Bengal Weather Update: আপাতত চারদিন রাজ্যে তাপমাত্রার হেরফের নেই, দোলে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
আপাতত চারদিন রাজ্যে তাপমাত্রার হেরফের নেই, দোলে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
  • আপাতত চারদিন রাজ্যে তাপমাত্রার হেরফের নেই

  • দোলে কেমন থাকবে আবহাওয়া?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement