বুধবার নিজের কেন্দ্র ভবানীপুরে একটি অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ কিছু সরকারি প্রকল্পের উদ্বোধনও করবেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘এসআইআর চলছে বলে অনেকের নাম বাদ গিয়েছে। গান্ধিজীর অহিংসার কথা মনে রাখুন। সত্যের জয় হোক। আমি না ধরলে এক কোটি ২০ লাখ নাম বাদ যেত। সুপ্রিম কোর্ট নির্দেশ দিলেও এরা চুপিচুপি ছুপা রুস্তমের মতো কাজ করছে। এরা নাম বাদ দিতে চাইছে। আমার দেখার দরকার নেই কে কোন রাজনৈতিক দলের। আমার দেখার গণতন্ত্র যেন রক্ষা পায়। আদালতের নির্দেশের পরেও কাজ করেনি। আমি জানিনা ২৮ তারিখ ভোটের তালিকা বেরনোর পরে যাদের নাম থাকবে না তাঁরা কী বলবে। আমি তাই আজ মানস স্তম্ভের সামনে প্রার্থনা করলাম।আমি আবার আসব মানুষের অধিকার সুরক্ষিত হলে।’



