advertisement

School Dress: শিক্ষা দফতরের বিরাট সিদ্ধান্ত! সব সরকারি স্কুলের পড়ুয়াদের এ বার দেখা ‌যাবে একই পোশাকে

Last Updated:

Bangla News: এক ইউনিফর্ম এবার থেকে সমস্ত সরকারি অনুমোদিত স্কুলগুলিতে। প্রাথমিক স্তর থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত সমস্ত স্কুলের পোষাক এক রঙের হচ্ছে।

+
স্কুল

স্কুল ইউনিফর্ম প্রদান করা হচ্ছে পড়ুয়াদের

মালদহঃ একই ইউনিফর্ম এ বার থেকে সমস্ত সরকারি পোষিত স্কুলগুলিতে। প্রাথমিক স্তর থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত সমস্ত স্কুলের পোষাক এক রঙের হচ্ছে। রাজ্য সরকারের পক্ষ থেকে আগেই ঘোষণাedu করা হয়েছিল এমন সিদ্ধান্ত। এ বার শিক্ষা দফতরের পক্ষ থেকে জেলায় জেলায় স্কুল ইউনিফর্ম বিলির কাজ শুরু করা হল। ধাপে ধাপে জেলার সমস্ত স্কুলগুলিতে এই ইউনিফর্ম বিলি করা হবে।
এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে মালদহ জেলা শিক্ষা দফতর ও ইংরেজবাজার পুরসভার যৌথ উদ্যোগে মালদহ শহরে বার্লো গার্লস হাইস্কুলে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রথম ইউনিফর্ম বিলির কাজ শুরু করা হয়। জেলায় প্রথম ইউনিফর্ম বিলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়ালা, ডিআই সেকেন্ডারি সুজিত সামন্ত, ডিআই প্রাইমারি সত্যজিৎ মণ্ডল, বার্লো বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা ও ছাত্রীরা।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ভরসন্ধ্যায় ভিড়ে ঠাসা বনগাঁ লোকাল ফোঁসফোঁস করছে সাপ! আতঙ্কে হুলুস্থুল কাণ্ড
এরপর জেলার বিভিন্ন সরকারি পোষিত স্কুল গুলিতে সাদা ও নীল রঙের স্কুল ইউনিফর্ম বিতরণ করা হবে। ইউনিফর্ম বিলির প্রক্রিয়া ইতিমধ্যে শুরু করে দেওয়া হয়েছে জেলায়‌। ধাপে ধাপে জেলার সমস্ত প্রাথমিক ও মাধ্যমিক উচ্চমাধ্যমিক স্কুলগুলিতে দ্রুত এক রঙের ইউনিফর্ম বিলির কাজ সম্পন্ন করা হবে। এমনটাই জানিয়েছেন জেলা শিক্ষা দফতরের কর্তারা।
advertisement
হরষিত সিংহ
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
School Dress: শিক্ষা দফতরের বিরাট সিদ্ধান্ত! সব সরকারি স্কুলের পড়ুয়াদের এ বার দেখা ‌যাবে একই পোশাকে
Next Article
advertisement
Suvendu Adhikari: দলীয় প্রতীক পাওয়ার পরই অ্যাকশন, আজ নন্দীগ্রামে মনোনয়ন জমা দেবেন শুভেন্দু অধিকারী, সঙ্গে থাকবেন দিলীপ ঘোষ
দলীয় প্রতীক পাওয়ার পরই অ্যাকশন, আজ নন্দীগ্রামে মনোনয়ন জমা দেবেন শুভেন্দু অধিকারী, সঙ্গে থাকবেন দিলীপ ঘোষ
  • শুভেন্দু অধিকারী সোমবার নন্দীগ্রাম আসনে মনোনয়নপত্র জমা দেবেন

  • বিরোধী দলনেতার সঙ্গে থাকবেন দিলীপ ঘোষ

  • বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য শুভেন্দুর হাতে দলীয় প্রতীক তুলে দেন

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement