advertisement

NASA: বিরাট সুযোগ! ভাগ্যের শিকে ছিঁড়ল ব্যারাকপুরের ছেলের! NASA-য় কেন যাচ্ছে একাদশ শ্রেণির ছাত্র? দেখুন!

Last Updated:

Barrackpore Boy: মোহনপুরের ইন্দ্রনীল মণ্ডল নাসার কেনেডি স্পেস রিসার্চ সেন্টারে গবেষণার সুযোগ পেয়েছেন। কঠোর পরিশ্রম ও একনিষ্ঠতার ফলে এই সাফল্য অর্জন করেছেন তিনি। পরিবার ও এলাকাবাসী আনন্দিত।

+
নাসায়

নাসায় মঙ্গল অভিযান নিয়েগবেষণা করবার সুযোগ  মিল্য ব্যারাকপুর মোহনপুরের ঘরের ছেল

উত্তর ২৪ পরগনা ব্যারাকপুর: নাসার কেনেডি স্পেস রিসার্চ সেন্টারে গবেষণা করবার সুযোগ মিলল মোহনপুরের ঘরের ছেলের! এ যেন এক আকাশ ছোঁয়ার গল্প। চেষ্টা তো সবাই করে, ফল কি আর সবাই পায়? কথায় আছে, কর্ম করে যাও ফলের আশা করো না। সে মতোই একনিষ্ঠ হয়ে কর্ম করে চলেছিল একাদশ শ্রেণির ইন্দ্রনীল মণ্ডল। স্বপ্ন ছিল তার গবেষণা করার, আর তা পূর্ণ হতেই আনন্দের রোশনাই ব্যারাকপুরের মোহনপুরে। ফলের আশা না করেই এমন অসামান্য ফলে বেজায় খুশি ইন্দ্রনীল সহ তার গোটা পরিবার।
advertisement
advertisement
যা কোনো পরীক্ষা নয়, যা শুধুই প্রতিযোগিতা। যে এই প্রতিযোগিতার সাফল্যের চূড়ায় পৌঁছায় সেই জয়ী। সে মতোই নাসার কেনেডি স্পেস রিসার্চ সেন্টার প্রতিবছর বিভিন্ন দেশ থেকে বাছাই করা ছাত্রদের নিয়ে গবেষণার কাজে অংশগ্রহণ করবার অনুমতি দেয়। তার জন্য প্রতিবছর একটা প্রতিযোগিতা বাধ্যতামূলক। সেখানে একটা থিম দেওয়া থাকে তার ওপরে প্রপোজাল লিখেই জমা করতে হয়। প্রথমে রিজিওনাল লেভেল, তারপর ন্যাশনাল লেভেল, এরপর এশিয়ান লেভেল। সবকিছুর অন্তিমের পর ইন্টারন্যাশনাল লেভেলে কেনেডি স্পেস রিসার্চ সেন্টারে যাবার অনুমতি। এ যেন এক ফালি স্বপ্নপূরণ।
advertisement
এবার স্পেস রিসার্চ সেন্টারে স্পেস ডিজাইন নিয়ে গবেষণা শুরুর পদক্ষেপ। ভারতবর্ষ থেকে অনেকেই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেও উত্তর ২৪ পরগনার অন্তর্গত ব্যারাকপুর শিল্পাঞ্চলের  মোহনপুরের ঘরের ছেলে ইন্দ্রনীল মণ্ডল এই প্রতিযোগিতায় জয়ী। আর জয়ের পতাকা ওড়ার বার্তা এটাই যে, কয়েক দিনের মধ্যেই মোহনপুরের ইন্দ্রনীল পাড়ি দেবে নাসার স্পেস রিসার্চ সেন্টারে গবেষণার জন্য। যদিও ইন্দ্রনীল তার  সম্পূর্ণ কৃতিত্বই সে তার মাকে অর্পণ করেছে। পাশাপাশি  কঠোর পরিশ্রম, দক্ষতা, একনিষ্ঠতার প্রতিফলন তার জয়ীর শিরোপা। এ হেন সাফল্যে  আবেগঘন পরিস্থিতি ইন্দ্রজিৎ পরিবার সহ এলাকাবাসীর।
advertisement
শুভজিৎ সরকার
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
NASA: বিরাট সুযোগ! ভাগ্যের শিকে ছিঁড়ল ব্যারাকপুরের ছেলের! NASA-য় কেন যাচ্ছে একাদশ শ্রেণির ছাত্র? দেখুন!
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement