advertisement

সাইবার অপরাধের মক্কা জামতাড়া, পুলিশের জালে জামতাড়া গ্যাং-এর ৫

Last Updated:

কলকাতা পুলিশের সাফল্য

#গয়া: বিহারের গয়া গ্যাংয়ের পরে ঝাড়খণ্ডের জামতাড়া গ্যাং। গোয়েন্দাদের ঘুম ছুটিয়েছে। কলকাতায় অনলাইন প্রতারণার অভিযোগে এই জামতাড়া গ্যাংয়েরই পাঁচজন পুলিশের জালে।
কলকাতা পুলিশের জালে জামতাড়া গ্যাং-এর ৫৷ এটিএমে জালিয়াতিতে একসময় দেশজুড়ে শোরগোল ফেলে দেয় বিহারের গয়া গ্যাং। আর এবার অনলাইনে প্রতারণার জাল ছড়িয়ে দেশ জুড়ে ত্রাস ঝাড়খণ্ডের জামতাড়া গ্যাং। কলকাতায় অনলাইন প্রতারণার অভিযোগে সেই গ্যাংয়েরই পাঁচজন পুলিশের জালে। জামতাড়া গ্যাংয়ের এমনই দৌরাত্ম্য যে ২০১৫ থেকে ২০১৭, এই ২ বছরে জামতাড়ায় তদন্তে যেতে হয় ১২ রাজ্যের পুলিশকে৷
advertisement
সাইবার অপরাধীদের মক্কা এখন জামতাড়া। প্রায় শিল্পের পর্যায়ের পৌঁছেছে জামাতাড়া মডেল। এতই তার কুখ্যাতি যে জামতাড়া নিয়ে ওয়েব সিরিজও তৈরি হয়েছে।জামতাড়ায় অনলাইনে প্রতারণা কুটির শিল্পে পরিণত হয়েছে৷
advertisement
সাধারণ মানুষের পকেট সাফ করতে নতুন নতুন কৌশল বের করছে জামতাড়া গ্যাং। তাদের সেই সব কারসাজিেত গোয়েন্দারা নাস্তানাবুদ। কী ভাবে চলছে এই অনলাইন প্রতারণা? টাকা ফেরত পেতে বা অন্য কোনও কারণে অনেকেই অনলাইন সংস্থার কাস্টমার কেয়ার নম্বর গুগলে সার্চ করেন।
advertisement
তখনই কাস্টমার কেয়ারের ভুয়ো কিছু নম্বর সামনে আসে। সেখানেই প্রতারণার ফাঁদ পাতা। ওপার থেকে ফোনে গ্রাহককে আশ্বাস দেওয়া হয়,টাকা ফেরত পাবেন। আপনার ফোনে লিংক পাঠানো হল। লিংকে ক্লিক করে anydesk অথবা teamviewer app ডাউনলোড করুন। ভেরিফিকেশন ফি বাবদ Gpay দিয়ে ১০ টাকা পাঠান ৷
advertisement
Gpay দিয়ে ১০ টাকা পাঠালেই গ্রাহকের বিপদ, রিমোট অ্যাকসেস পদ্ধতিতে Gpay-এর mpin ফাঁস হয়ে যায় গ্রাহকের সেই গোপন তথ্য হাতিয়েই ব্যাঙ্ক অ্যাকাউন্ট সাফ করে দেয় প্রতারকরা৷
এছাড়া, পেটিএমের নাম করেও চলে প্রতারণা। সেই পেটিএম প্রতারণার অভিযোগেই কলকাতা পুলিশেরর জালে জামতাড়া গ্যাংয়ের পাঁচ।
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
সাইবার অপরাধের মক্কা জামতাড়া, পুলিশের জালে জামতাড়া গ্যাং-এর ৫
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement