advertisement

Crime News: ক্রেডিট কার্ডের তথ্য দিতেই নিমেষে সাফা সমস্ত টাকা! বাগুইআটির কাণ্ড জানলে মাথা ঘুরে যাবে

Last Updated:

Crime News: মুহূর্তের মধ্যে ক্রেডিট কার্ড থেকে ৭৭৩০০ এবং ১৬৬১৫ টাকা paytm মারফত ট্রানজাকশন হয়েছে বলে অভিযোগ।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
বিধাননগর: রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কর্মী পরিচয় দিয়ে ক্রেডিট কার্ড ব্লক করার নাম করে লক্ষাধিক টাকা প্রতারণা। মারাত্মক কাণ্ড বাগুইআটিতে।
পুলিশ সূত্রে খবর, ৫ নভেম্বর ২০২২ সালে বাগুইআটি এলাকার বাসিন্দা মিতলাল চৌরাশিয়া বিধাননগর সাইবাবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন। তিনি একটি মোবাইল নম্বর থেকে ফোন পান এবং তাঁকে এই ফোনে এসবিআই কাস্টোমার কেয়ার অফিসিয়াল হিসেবে পরিচয় দেয় এক ব্যক্তি। এখানে তাঁকে বলা হয় তাঁর এসবিআই ক্রেডিট কার্ডটি ব্লক করতে হবে। এরপরই তাঁকে একটি লিংক পাঠায় এবং তাঁকে বলা হয় সেই লিংকে প্রবেশ করে ক্রেডিট কার্ডের ডিটেলস দিতে।
advertisement
গ্রেফতার ১ গ্রেফতার ১
advertisement
আরও পড়ুন: ১২০ কেজি ওজন? বাবুর ডায়েট প্ল্যান জানলে ভুলতে পারবেন না ওকে!
তিনি বিশ্বাস করে ওই লিংকে ক্লিক করে ক্রেডিট কার্ডের ডিটেলস দিয়ে দেন। এরপরে তিনি দেখতে পান তাঁর মোবাইল কাজ করা বন্ধ করে দিয়েছে। তার কিছুদিন পরেই তাঁর ক্রেডিট কার্ডের বিল আসে সেখানে তিনি দেখতে পান তাঁর ক্রেডিট কার্ড থেকে ৭৭৩০০ এবং ১৬৬১৫ টাকা paytm মারফত ট্রানজাকশন হয়েছে।
advertisement
আরও পড়ুন: পঞ্চায়েত প্রচারের সঙ্গে আরও বড় ‘কিছুর’ প্রস্তুতি তৃণমূলে! ‘মস্তিষ্ক’ মমতা বন্দ্যোপাধ্যায়ের
প্রতারিত হয়েছেন বুঝতে পেরে বিধাননগর সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হন তিনি। ঘটনা তদন্ত শুরু করে গতকাল বর্ধমানে হানা দেয় বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। সেখান থেকেই অভিযুক্ত সুরেশ প্রসাদকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার অভিযুক্তকে বিধাননগর আদালতে হবে। পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলে পুলিশ সূত্রে খবর। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত আছে সেই বিষয়ে তদন্ত করে দেখছে বিধান নগর সাইবার ক্রাইম থানার পুলিশ।
advertisement
অনুপ চক্রবর্তী
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
Crime News: ক্রেডিট কার্ডের তথ্য দিতেই নিমেষে সাফা সমস্ত টাকা! বাগুইআটির কাণ্ড জানলে মাথা ঘুরে যাবে
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement