advertisement

ভ্যাকসিন নিয়েও কীভাবে করোনা আক্রান্ত ইমরান খান? উঠে আসছে বেশ কিছু তথ্য...

Last Updated:

তাহলে কী ভ্যাকসিন নিলেও হবে না সুরাহা? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অনেকের মনে৷

#ইসলামাবাদ: শনিবার করোনা আক্রান্ত হন পাক প্রধানমন্ত্রী ইমরান খান৷ আপাতত হোম আইসোলেশনে রয়েছেন তিনি৷ ইমরানের বয়স ৬৮, করোনার হাল্কা উপসর্গ দেখা গিয়েছে তাঁর৷ জানিয়েছেন সংক্রমক রোগ বিশেষজ্ঞ এবং ইমরানের স্বাস্থ্য সহায়ক ডাঃ ফাইসল সুলতান৷ তবে করোনার টিকা দেওয়ার পর ইমরান আক্রান্ত হন৷ ১৮ মার্চ করোনার টিকার প্রথম ডোজ নেন পাক প্রধানমন্ত্রী৷ তারপরই করোনা সংক্রমিত হন তিনি৷ ফলে করোনার টিকাকরণ নিয়ে সংশয় তৈরি হয়েছে বহু মানুষের মধ্যে৷ এমনিতেই করোনা টিকাকরণ নিয়ে বহু মানুষের মনে প্রশ্ন রয়েছে৷ করোনার ভ্যাকসিন কতটা কার্যকরী বা এর ফলে শরীরে কোনও সমস্যা তৈরি হবে কিনা, সেই প্রশ্ন ঘরপাক খাচ্ছে অনেকের মনে৷ তারই মাঝে টিকা নেওয়ার দু’দিনের মধ্যে ইমরান করোনা আক্রান্ত হওয়ায় টিকাকরণ নিয়ে দ্বিধা ছড়িয়েছে৷
তবে এর পক্ষে বেশ কয়েকটি যুক্তি উঠে এসেছে৷ চিকিৎসকরা জানাচ্ছেন যে ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার সঙ্গে সঙ্গেই শরীরে প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় না৷ একই সঙ্গে মাত্র দু’দিনে শরীরে ভ্যাকসিনের প্রভাব সেভাবে দেওয়া যায় না, বলছেন বিশেষজ্ঞরা৷ অর্থাৎ ভ্যাকসিন শরীরে কার্যকর হতে বেশ কিছুটা সময় প্রয়োজন৷ তার সঙ্গে দু’টি ডোজের ভ্যাকসিন ভীষণভাবে জরুরী৷
advertisement
অন্য একটি তথ্যও উঠে আসছে ইমরানের করোনা আক্রান্ত হওয়ার পিছনে৷ বলা হচ্ছে যে ভ্যাকসিন নেওয়ার আগেই সম্ভবত তাঁর শরীরে করোনার সংক্রমণ ঘটে৷ কোনও অস্বস্তি না হওয়ায় পরীক্ষা হয়নি৷
advertisement
advertisement
বহু দেশেই টিকাকরণের হার খুব কম, এই সংশয়ের ফলে টিকাকরণ আরও পিছিয়ে পড়ুক, চাইছেন না বিশেষজ্ঞ মহল৷ তাই টিকা নেওয়ার পরও ইমরানের করোনা আক্রান্ত হওয়ার খবরকে খুব বেশি আমল দিতে চাইছেন না অভিজ্ঞ মহল৷ কারণ তাঁদের মতে করোনার সঙ্গে লড়তে প্রাথমিকভাবে টিকাকরণ খুবই গুরুত্বপূর্ণ৷
পাকিস্তানের করোনা পরিস্থিতি খুবই করুণ৷ এখনও পর্যন্ত ৬২৫০০০ জন আক্রান্ত হয়েছেন এবং ১৪০০০জনের মৃত্যু হয়েছে৷ তবে সেখানে করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা করা হচ্ছে৷ সপ্তাহ খানেক আগে পঞ্জাব প্রদেশের সমস্ত রেস্তোরাঁ সাময়িকভাবে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে৷
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
ভ্যাকসিন নিয়েও কীভাবে করোনা আক্রান্ত ইমরান খান? উঠে আসছে বেশ কিছু তথ্য...
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement