advertisement

Karnataka CM : দ্বিতীয়বার কোভিডে আক্রান্ত কর্নাটকের মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা

Last Updated:

শুক্রবারই রাজ্যের কোভিড 19 পরিস্থিতি নিয়ে পর্যালোচনার জন্য নিজের বাড়িতে বৈঠক করেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা৷

কর্ণাটকের মুখ্যমন্ত্রীকে প্রথমে রামাইয়া মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছিল৷ তাঁর কোভিড ধরা পড়ার পর তাঁকে মণিপাল হাসপাতালে স্থানান্তরিত করা হয়৷গত কয়েকদিন ধরে তাঁর জ্বর ছিল৷ দু দিন আগেই তিনি করোনা পরীক্ষা করিয়েছিলেন৷ তবে তখন রিপোর্ট নেগেটিভ আসে৷ গত বছর অগস্ট মাসে প্রথমবার কোভিডে আক্রান্ত হয়েছিলেন ইয়েদুরাপ্পা৷ সম্প্রতি তিনি কোভিড টিকার প্রথম ডোজ়ও নিয়েছিলেন৷
advertisement
শুক্রবার সকালে কোভিড পরিস্থিতি নিয়ে পর্যালোচনার জন্য নিজের বাড়িতে বৈঠক ডাকেন কর্নাটকের মুখ্যমন্ত্রী৷স্বাস্থ্যমন্ত্রী কে সুধাকর ও আরও কয়েকজন স্বাস্থ্য আধিকারিক সেখানে উপস্থিত ছিলেন৷ সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, "বেঙ্গালুরু ও আরও কয়েকটি জায়গায় কোভিড পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে৷" ১০ এপ্রিল থেকে ২০ এপ্রিল কর্নাটকে নাইট কার্ফু জারি করা হয়েছে ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Karnataka CM : দ্বিতীয়বার কোভিডে আক্রান্ত কর্নাটকের মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement