advertisement

Panchayat Election: পঞ্চায়েতের কাজে আদৌ খুশি ছিটমহলের বাসিন্দারা? জানুন কী বলছেন তাঁরা

Last Updated:

Panchayat Election: এই এলাকায় ভোটের আগের ছবি বা ভোটের পরের ছবির কতটা বদল হয়েছে, তা জানার ইচ্ছা কমবেশি অনেকের মধ্যে আছে।

+
আসন্ন

আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে ছিট মহল এলাকার পরিস্থিতি!

বামনহাট: ছিট মহল! এই জায়গার নাম শুনলেই নানান ধরনের চিত্র ভেসে উঠে প্রায় সকলের চোখের সামনে। তবে এই এলাকায় ভোটের আগের ছবি বা ভোটের পরের ছবির কতটা বদল হয়েছে, তা জানার ইচ্ছা কমবেশি অনেকের মধ্যে আছে। আর ঠিক এই বিষয় গুলি নিয়েই আজকে আমাদের এই বিশেষ প্রতিবেদন।
পাঁচ বছর আগে হওয়া পঞ্চায়েত ভোটের পর থেকে এই এলাকায় উন্নয়নের কি হাল হকিকত রয়েছে। তা সঠিক ভাবে জানতে এবং সরেজমিনে দেখতে আমরা পৌঁছে গিয়েছিলাম এই এলাকায়। এলাকার স্থানীয় বাসিন্দার নিজের মুখে জানালেন সেই সমস্ত কথা। তবে তাঁরা যা জানালেন, তা রীতিমতো চমকে দেবে সকলকে।
স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, "বিগত পঞ্চায়েত ভোটের পর থেকে তাঁদের চাওয়া পাওয়ার হিসেবের একাংশ দেখতে পাননি তাঁরা। ভোটের আগে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতির দেখা মিললেও, ভোটের পরের ছবি যেন একেবারেই আলাদা। ভোটের সময় একাধিক নেতা নেতৃত্বের মুখ দেখতে পাওয়া গিয়েছিল এলাকায়। তবে ভোট পরবর্তী সময়ে নেতা-মন্ত্রীদের আর দেখতে পাওয়া যায়নি। এলাকার রাস্তা থেকে শুরু করে জল এবং শিক্ষা সবকিছুতেই রয়েছে গাফিলতির ছাপ।"
advertisement
advertisement
এলাকাবাসীরা জানাচ্ছেন, "ভোটের পরবর্তী সময়ে পঞ্চায়েতের দেখা এলাকায় মেলেনি বললেই চলে।" তাই বিগত দিনের পঞ্চায়েতের ওপর স্বভাবতই কিছুটা ক্ষুব্ধ হয়ে রয়েছেন এলাকার মানুষেরা।
advertisement
সামনেই আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে তাই কিছুটা হলেও আশায় বুক বাঁধতে শুরু করেছেন এই সমস্ত মানুষেরা। দীর্ঘ সময়ের সমস্যা ও দুর্দশা কাটিয়ে স্বাভাবিক পরিস্থিতি ফিরুক এমনটাই আশা করছেন তাঁরা। তবে পঞ্চায়েত ভোট কি আদৌ এই পরিস্থিতির রদবদল করতে পারবে? এই ঘুরপাক খাচ্ছে এলাকার বিভিন্ন মানুষের মনে।
Sarthak Pandit
view comments
বাংলা খবর/ খবর/কোচবিহার/
Panchayat Election: পঞ্চায়েতের কাজে আদৌ খুশি ছিটমহলের বাসিন্দারা? জানুন কী বলছেন তাঁরা
Next Article
advertisement
Kerala Name Change: বিধানসভা ভোটের আগে কেরল হল কেরলম! নাম বদলের প্রস্তাবে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার
বিধানসভা ভোটের আগে কেরল হল কেরলম! নাম বদলের প্রস্তাবে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার
  • বিধানসভা ভোটের আগে কেরলের নাম বদলের প্রস্তাবে সায় কেন্দ্রের৷

  • রাজ্যের নাম কেরলম করার প্রস্তাব অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার৷

  • কেরল বিধানসভার প্রস্তাবে সায় দিল কেন্দ্র৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement