advertisement

Purulia Famous Commentator: মাঠ কাঁপানো গলার স্বর! ক্রিকেট-ফুটবল টুর্নামেন্টের মধ্যমণি, পুরুলিয়ায় সাড়া ফেলে দিয়েছেন ধারাভাষ্যকর শুভম

Last Updated:

Purulia Famous Commentator: পুরুলিয়ার যে কোনও বড় মাপের খেলা মানেই এখন শুভমের ধারাভাষ্য। পেশা নয়, আবেগের মিশেলে তিনি খেলার মাঠকে দর্শকদের কাছে আরও প্রাণবন্ত করে তুলছেন। স্থানীয় ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্টে বাড়ছে তাঁর জনপ্রিয়তা।

+
ইংরেজি

ইংরেজি ধারাভাষ্যে সাড়া ফেলছেন শুভম চক্রবর্তী

পুরুলিয়া, শান্তনু দাস: ফুটবল হোক কিংবা ক্রিকেট, বাংলা ও হিন্দির পাশাপাশি ইংরেজি ভাষায় ধারাভাষ্য দিয়ে ইতিমধ্যেই পুরুলিয়া জেলার ক্রীড়াঙ্গনে নিজের একটি আলাদা পরিচয় তৈরি করেছেন কাশীপুর মধ্যাবাজারের যুবক শুভম চক্রবর্তী। তাঁর সাবলীল ইংরেজি উচ্চারণ, তীক্ষ্ণ পর্যবেক্ষণ ক্ষমতা এবং প্রাণবন্ত উপস্থাপনা খেলা দেখার অভিজ্ঞতাকে করে তোলে আরও রোমাঞ্চকর ও আকর্ষণীয়। মাঠে খেলার প্রতিটি মুহূর্তকে নিখুঁতভাবে শব্দে তুলে ধরার অসাধারণ দক্ষতা রয়েছে তাঁর।
কোন খেলোয়াড় কীভাবে বল নিয়ন্ত্রণ করছে, কখন আক্রমণ তৈরি হচ্ছে, গোলের সম্ভাবনা কতটা, এই সমস্ত সূক্ষ্ম মুহূর্তকে তিনি এমনভাবে বর্ণনা করেন যে, শ্রোতাদের মনে হয় যেন তারা চোখের সামনে পুরো খেলাটিই প্রত্যক্ষ করছেন। তাঁর প্রাণবন্ত কণ্ঠস্বর ও সাবলীল ধারাভাষ্য ইতিমধ্যেই দর্শক ও শ্রোতাদের মধ্যে বিশেষ সাড়া ফেলেছে।
advertisement
advertisement
পুরুলিয়া জেলার বিভিন্ন ফুটবল ও ক্রিকেট প্রতিযোগিতায় ধারাভাষ্য দিয়ে শুভম চক্রবর্তী ধীরে ধীরে হয়ে উঠছেন এক পরিচিত নাম। মাঠে উপস্থিত দর্শকদের পাশাপাশি মাইক বা লাইভ সম্প্রচারের মাধ্যমে দূরে থাকা মানুষও তাঁর কণ্ঠে খেলার উত্তেজনা অনুভব করছেন। খেলার প্রতি অগাধ ভালবাসা, পরিশ্রম এবং আত্মবিশ্বাসের জোরে কাশীপুরের এই যুবক আজ পুরুলিয়ার ক্রীড়াঙ্গনে এক নতুন সম্ভাবনার দিগন্ত খুলে দিচ্ছেন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ধারাভাষ্যকার শুভম চক্রবর্তী জানান, “এটি আমার পেশা নয়, আমার নেশা। ছোটবেলা থেকেই খেলাধুলোর প্রতি আমার গভীর আগ্রহ ও ভালবাসা রয়েছে। সেই ভালবাসা থেকেই আমি খেলার মাঠে দাঁড়িয়ে ধারাভাষ্য দিতে শুরু করি। খেলার প্রতিটি মুহূর্ত, প্রতিটি উত্তেজনা এবং খেলোয়াড়দের পারফরম্যান্স দর্শকদের কাছে প্রাণবন্তভাবে তুলে ধরার চেষ্টা করি। যখন দেখি আমার ধারাভাষ্য শুনে মাঠে উপস্থিত দর্শকরা আনন্দ পাচ্ছেন, খেলার প্রতি আরও বেশি উৎসাহিত হচ্ছেন, তখন আমার ভীষণ ভাল লাগে।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Purulia Famous Commentator: মাঠ কাঁপানো গলার স্বর! ক্রিকেট-ফুটবল টুর্নামেন্টের মধ্যমণি, পুরুলিয়ায় সাড়া ফেলে দিয়েছেন ধারাভাষ্যকর শুভম
Next Article
advertisement
Farooq Abdullah: 'টার্গেট'-এ ফারুক আবদুল্লা,'পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ' থেকে গুলি,বরাতজোরে প্রাণরক্ষা কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রীর
'টার্গেট'-এ ফারুক আবদুল্লা,'পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ' থেকে গুলি,বরাতজোরে প্রাণরক্ষা
  • কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে গুলি

  • গুলি লক্ষ্যচ্যূত হওয়ায় প্রাণে বাঁচলেন ফারুক আবদুল্লা

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement