advertisement

Farooq Abdullah: 'টার্গেট'-এ ফারুক আবদুল্লা,'পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ' থেকে গুলি,বরাতজোরে প্রাণরক্ষা কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রীর, প্রকাশ্যে হাড়হিম সিসিটিভি ফুটে‌জ

Last Updated:

বুধবার বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আব্দুল্লা! সেখানেই তাঁকে লক্ষ্য করে গুলি চলে! কিন্তু গুলি লক্ষ্যচ্যূত হওয়ায় প্রানে বাঁচেন ফারুক। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

Rapid Read
Former Jammu and Kashmir Chief Minister Farooq Abdullah. File | Photo Credit: PTI
Former Jammu and Kashmir Chief Minister Farooq Abdullah. File | Photo Credit: PTI
জম্মু ও কাশ্মীর: অল্পের জন্য প্রাণে বাঁচলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আব্দুল্লা! বুধবার তাঁকে লক্ষ্য করে চলে গুলি, কিন্তু গুলি লক্ষ্যভ্রষ্ট হ‌ওয়ায় বরাতজোড়ে রক্ষা পান  ফারুক! সংবাদসংস্থা ANI সূত্রে খবর, বুধবার জম্মুর গ্রেটার কৈলাসে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন ফারুক এবং উপ-মুখ্যমন্ত্রী সুরিন্দর চৌধুরী। অভিযোগ, অনুষ্ঠান থেকে বেরনোর সময় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় হামলাকারী, কিন্তু নিরাপত্তারক্ষীদের তৎপরতায় অভিযুক্তের গুলি লক্ষ্যভ্রষ্ট হ‌য়, কানঘেঁষে রক্ষা পান ফারুক আবদুল্লা, উপ-মুখ্যমন্ত্রী সুরিন্দর চৌধুরীও অক্ষত রয়েছেন। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে।
advertisement
advertisement
গোটা ঘটনা ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। ফুটেজে দেখা যায়, হামলাকারী ন্যাশনাল কনফারেন্স নেতার থেকে মাত্র কয়েক পা পিছনে দাঁড়িয়েছিল এবং তাঁর কাঁধের সমান্তরালে হাত তুলে গুলি চালায়। কিন্তু ন্যাশনাল সিকিউরিটি গার্ড (NSG) কমান্ডোরা তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। নিরাপত্তাকর্মীদের তৎপরতায় প্রাণে বাঁচেন ফারুক। পুলিশ সূত্রে খবর, বুধবার ফারুক এবং সুরিন্দর ন্যাশনাল কনফারেন্স দলের নেতা বিএস চৌহানের মেয়ের বিয়ে উপলক্ষে তাঁকে শুভেচ্ছা জানাতে গ্রেটার কৈলাসের ওই অনুষ্ঠানে গিয়েছিলেন। নিরাপত্তাকর্মীরা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেন, কেড়ে নেওয়া হয় বন্দুক। পরে পুলিশ তাকে গ্রেফতার করে। ধৃতের নাম কমল সিং জমওয়াল (৬৩),জম্মুর‌ই বাসিন্দা। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত মত্ত অবস্থায় ছিল, তাকে জেরা করা হচ্ছে।
advertisement
ঘটনাস্থলের ভিডিওতে দেখা যায়, ধরা পড়ার পর লোকজন অভিযুক্তকে মারধর করছে। পুলিশ সূত্রে খবর, জেরায় ৬৩ বছর বয়সি কমল সিং-এর মধ্যে কোনও অনুশোচনা দেখা যায়নি! সে নাকি এও জানিয়েছে, গত ২০ বছর ধরে ফারুককে লক্ষ্য করে গুলি চালানোর অপেক্ষায় ছিল। কিন্তু কী কারণে অভিযুক্তের এহেন পদক্ষেপ, তা এখনও স্পষ্ট নয়।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Farooq Abdullah: 'টার্গেট'-এ ফারুক আবদুল্লা,'পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ' থেকে গুলি,বরাতজোরে প্রাণরক্ষা কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রীর, প্রকাশ্যে হাড়হিম সিসিটিভি ফুটে‌জ
Next Article
advertisement
ভোটের আবহে জমজমাট বড়বাজার ! চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত, দেখে নিন কলকাতার পতাকা বাজার
ভোটের আবহে জমজমাট বড়বাজার ! চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত, দেখে নিন কলকাতার পতাকা বাজার
  • ভোটের আবহে জমজমাট বড়বাজার !

  • চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত

  • দেখে নিন কলকাতার পতাকা বাজার

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement