advertisement

রাহুলের মৃত্যুতে থেমে নেই 'ভোলে বাবা পার করেগা'-র শুটিং, নতুন গল্প নিয়ে আসছে সিজন ৩

Author :
Last Updated: Apr 06, 2026, 16:26 IST

শ্যুটিং করতে গিয়ে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু৷ এই মর্মান্তিক মৃত্যু নিয়ে পুলিশে অভিযোগ জানানো হয়েছে। তালসারি থানায় রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা অভিযোগ জানিয়েছেন। আর সেই আবহে আবার নতুন করে নতুন উদ্যমে শুরু হল ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং। সূত্রের খবর, নতুন গল্প নিয়ে শুরু হয়েছে ‘ভোলে বাবা পার করেগা- সিজন ৩’। মুখ্য চরিত্রে বর্ণিনী চক্রবর্তী ও শ্রেয়া বসাক। টালিগঞ্জের মুভিটন স্টুডিওতে প্রায় নিশ্চুপে চলছে শুটিং। জানা গিয়েছে, প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’ এবং সংশ্লিষ্ট চ্যানেল তারা এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছে। বারবার জিজ্ঞেস করা সত্ত্বেও তারা ভোলে বাবার নতুন ভাবে এই শুটিং নিয়ে কিছু বলতে রাজি হননি। প্রশ্ন উঠছে রাহুলের এই মর্মান্তিক মৃত্যুর পরও কিভাবে নতুন উদ্যমে শুটিং শুরু হয়ে গেল এই ধারাবাহিকের। টলিউডের শিল্পীরা এখনো যেখানে রাহুলের মৃত্যু নিয়ে জাস্টিস চাইছেন…. একাধিক প্রশ্ন উঠছে?

advertisement
Loading video...
Loading video...
advertisement
Loading video...
Loading video...
advertisement
Loading video...
বাংলা খবর/ভিডিও/Videos/
রাহুলের মৃত্যুতে থেমে নেই 'ভোলে বাবা পার করেগা'-র শুটিং, নতুন গল্প নিয়ে আসছে সিজন ৩
advertisement
advertisement