advertisement

এবার আধার নম্বর থেকে মিলবে টাকা, খেয়াল রাখতে হবে এই ৪টি বিষয়ের....

Last Updated:

বর্তমান সময়ে দেশের কোটি কোটি মানুষের কাছে এটিএম কার্ড বা পিন ছাড়া ব্যাঙ্কিং লেনদেন করার সুযোগ রয়েছে ৷

#নয়াদিল্লি: আপনার কাছে কী আধার কার্ড রয়েছে ? তাহলে আর টাকার জন্য আর চিন্তা করতে হবে না ৷ এবার আধার নম্বরের সাহায্যে টাকা তুলতে পারবেন ৷ তবে এর জন্য আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক থাকতে হবে ৷ গ্রাহকরা Aadhaar এনাবেল্ড পেমেন্ট সিস্টেম (AePS) পরিষেবার মাধ্যমে জমা টাকা তুলতে পারবেন ৷ বর্তমান সময়ে দেশের কোটি কোটি মানুষের কাছে এটিএম কার্ড বা পিন ছাড়া ব্যাঙ্কিং লেনদেন করার সুযোগ রয়েছে ৷
সাধারণত এটিএম বা ডেবিট কার্ডের মাধ্যমে এটিএম থেকে টাকা তোলা হয় ৷ তবে এবার আধার কার্ড ব্যবহার করেও টাকা তুলতে পারবেন ৷ আধার আধারিত এটিএম মেশিনের মাধ্যমে ক্যাশ তোলা যেতে পারে ৷
ক্যাশ তোলার পাশাপাশি ক্যাশ ডিপোজিট, ব্যালেন্স চেক করা, মিনি স্টেটমেন্ট এমনকি লোনের টাকা জমা দেওয়া যাবে ৷ শুধু তাই নয় প্যান কার্ড, ই-কেওয়াইসি এবং লোন দেওয়ার মতোও সুবিধাও এর মাধ্যমে পাওয়া যাবে ৷
advertisement
advertisement
AEPS-কে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) তৈরি করেছে ৷ এর মাধ্যমে ব্যাঙ্ক ও বিভিন্ন অর্থ সংস্থান নিজেদের সেবা দেওয়ার জন্য আধার নম্বর ও ইউআইডিএআই অথেন্টিকেশন ব্যবহার করা হয় ৷ এই ব্যবস্থা অনুযায়ী আপনার ফিঙ্গারপ্রিন্ট ও মোবাইল নম্বর আপনার ডেবিট কার্ডের মতই কাজ করবে ৷ এর জন্য পিন নম্বরও দিতে হবে না ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
এবার আধার নম্বর থেকে মিলবে টাকা, খেয়াল রাখতে হবে এই ৪টি বিষয়ের....
Next Article
advertisement
Sara Sengupta on Rahul Arunoday Banerjee: মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
  • রাহুলও ছিলেন নীলাঞ্জনার বন্ধু এবং ভাইয়ের মতো, তাঁর মেয়েদের খুব কাছের মানুষ

  • মানসিক সমস্যা হলে তার খেয়াল রাখা উচিত, সারাকে শিখিয়েছিলেন রাহুল

  • শোকবার্তায় সারা উল্লেখ করলেন সেই কথা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement