advertisement

PNB E-Auction : সস্তায় সম্পত্তি কেনার দুর্দান্ত সুযোগ নিয়ে হাজির পিএনবি

Last Updated:

এই নিলামিতে যে কোনও ব্যক্তি অংশ নিতে পারবেন ৷ ২৫ অগাস্ট নিলামি হবে বলে জানানো হয়েছে ৷

#নয়াদিল্লি: সস্তায় বাড়ি ও জমি কেনার পরিকল্পনা থাকলে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক নিয়ে এল দুর্দান্ত সুযোগ ৷ পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ই-অকশনের মাধ্যমে হাউজিং, রেসিডেন্সিয়াল ও কর্মাশিয়াল প্রপার্টির নিলাম করতে চলেছে ৷ এই নিলামিতে যে কোনও ব্যক্তি অংশ নিতে পারবেন ৷ ২৫ অগাস্ট নিলামি হবে বলে জানানো হয়েছে ৷
পিএনবি সেই সমস্ত প্রপার্টির নিলামির (Property Auction) করতে চলেছে যেগুলি বন্দক রেখে গ্রাহকরা ব্যাঙ্ক থেকে লোন নিয়েছেন এবং সেগুলি ফেরত দিতে পারেননি ৷ লোন শোধ করতে না পারায় ব্যাঙ্ক সেই সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে নিলামিতে বিক্রি করে টাকা তুলতে চলেছে ৷ সম্পত্তির মালিকানার ব্যাঙ্কের কাছে থাকায় তাদের কাছে নিলাম করার অধিকার রয়েছে ৷
advertisement
advertisement
ই-অকশনে অংশ নিতে ইচ্ছুক ব্যক্তিদের ই-বিক্রি পোর্টালে ibapi.in যেতে হবে ৷ এখানে রেজিস্টার্ড মোবাইল নম্বর ও ই-মেল আইডি থেকে ই-নিলামি প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশন করাতে হবে ৷ “Pay Pre-Bid EMD” এ ক্লিক করে এনইএফটি অপশনে গিয়ে চালান জেনারেট করতে হবে ৷ এরপর এনইএফটি পেমেন্ট করার জন্য ব্যাঙ্কে যেতে হবে ৷ অনলাইনে রেজিস্ট্রেশন করানো যেতে পারে ৷ এরপর নিলামি ভাগ নিয়ে সস্তায় অর্থাৎ বাজারে থেকে কম দামে সহজেই সম্পত্তি কিনতে পারবেন ৷
advertisement
advertisement
নিলামিতে অংশ নেওয়ার জন্য কেওয়াইসি করাতে হবে ৷ কেওয়াইসি-র জন্য প্যান কার্ড বা ফর্ম ১৬ ও ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্সের মতো অ্যাড্রেস প্রুফ জমা করতে হবে ৷ এছাড়া মানরেগা জব কার্ডকেও ডকুমেন্ট হিসেবে ব্যবহার করা যেতে পারে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
PNB E-Auction : সস্তায় সম্পত্তি কেনার দুর্দান্ত সুযোগ নিয়ে হাজির পিএনবি
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement