advertisement

PM Kisan: এখনও আসেনি কিস্তির টাকা ? এই তারিখে অ্যাকাউন্টে ক্রেডিট হবে টাকা ....

Last Updated:

PM Kisan: লিস্টে এই ভাবে চেক করে নিন নিজের নাম-

#নয়াদিল্লি: প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার দশম কিস্তির ২০০০ টাকা ১ জানুয়ারি ট্রান্সফার করে দিয়েছে ৷ কিন্তু এখনও প্রচুর সংখ্যক কৃষক রয়েছেন যাঁদের অ্যাকাউন্টে দশম কিস্তির টাকা ট্রান্সফার হয়নি ৷ তাঁরা সকলেই চিন্তায় রয়েছেন যে তাঁদের কিস্তির টাকা তাহলে কবে ক্রেডিট করা হবে ৷ সূত্রের খবর অনুযায়ী, কৃষকদের চিন্তার কোনও কারণ নেই ৩১ মার্চ পর্যন্ত ডিসেম্বর ও মার্চের কিস্তির টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হতে থাকবে ৷ যে কৃষকরা দশম কিস্তির টাকা পাননি তাঁরা হেল্পলাইন নম্বরেও ফোন করে বিষয়টি জানাতে পারবেন ৷
১০ কোটি কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে টাকা -
মোদি সরকার দেশের প্রায় ১০.০৯ কোটির বেশি কৃষকদের অ্যাকাউন্টে ২০,৯০০ কোটি টাকার বেশি ট্রান্সফার করেছে ৷ আপনার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট না হয়ে থাকলে আপনিও হেল্পলাইন নম্বরে ফোন করে অভিযোগ জানাতে পারবেন ৷
advertisement
advertisement
রেজিস্টার্ড কৃষকরা এই নম্বরে জানাতে পারবেন অভিযোগ
একাধিক জনের নাম আগের লিস্টে থাকলেও নতুন লিস্টে নেই ৷ আগের কিস্তির টাকা ক্রেডিট হলেও এবারের টাকা আসেনি ৷ এরকম হয়ে থাকলে পিএম কিষান সম্মানের হেল্পলাইন নম্বরে অভিযোগ জানাতে পারবেন ৷ এর জন্য 011-24300606 হেল্পলাইন নম্বরে কল করতে হবে ৷
advertisement
PM Kisan Samman Nidhi Helpline Number
-পিএম কিষান টোল ফ্রি নম্বর: 18001155266
-পিএম কিষান হেল্পলাইন নম্বর:155261
-পিএম কিষান ল্যান্ডলাইন নম্বর: 011—23381092, 23382401
-পিএম কিষানের নতুন হেল্পলাইন নম্বর: 011-24300606
-পিএম কিষানের আরও একটি হেল্পলাইন নম্বর: 0120-6025109
-ই-মেল আইডি: pmkisan-ict@gov.in
কারা পাবেন ৪০০০ টাকা?
যে কৃষকরা এখনও নবম কিস্তির টাকা পায়নি তাঁরা দুটি কিস্তির টাকা এক সঙ্গে পাবেন ৷ অর্থাৎ তাঁদের অ্যাকাউন্টে চলে আসবে ৪০০০ টাকা ৷ তবে এই সুবিধা কেবল সেই কৃষকরাই পাবেন যাঁরা ৩০ সেপ্টেম্বরের আগে রেজিস্ট্রেশন করিয়েছেন ৷
advertisement
লিস্টে এই ভাবে চেক করে নিন নিজের নাম-
- প্রথমে পিএম কিষান যোজনার ওয়েবসাইটে https://pmkisan.gov.in যেতে হবে
- হোমপেজে Farmers Corner নামে একটি অপশন রয়েছে
- Farmers Corner সেকশনে Beneficiaries List এর অপশনে ক্লিক করতে হবে
advertisement
- ফের ড্রপডাউন লিস্টে রাজ্য, জেলা, ব্লক ও গ্রামের নাম দিতে হবে
-Get Report এ ক্লিক করতেই পুরো লিস্ট চলে আসবে আপনার সামনে ৷ এখানে চেক করে নিন নিজের নাম
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
PM Kisan: এখনও আসেনি কিস্তির টাকা ? এই তারিখে অ্যাকাউন্টে ক্রেডিট হবে টাকা ....
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement