advertisement

ম্যাচিউরিটির আগে Fixed Deposit ভেঙে ফেলতে পারবেন ? নতুন নিয়ম আনল RBI

Last Updated:

এই পরিবর্তনটা বুঝতে গেলে ফিক্সড ডিপোজিটের পার্থক্য জানতে হবে।

নন-কলেবল ফিক্সড ডিপোজিটের ন্যূনতম পরিমাণ ১৫ লক্ষ থেকে বাড়িয়ে ১ কোটি টাকা করল রিজার্ভ ব্যাঙ্ক। সোজা কথায় এর মানে দাঁড়াল, এবার থেকে সমস্ত ডোমেস্টিক ফিক্সড ডিপোজিটে ১ কোটি টাকা পর্যন্ত অকাল প্রত্যাহারের বিকল্প পাওয়া যাবে।
এই পরিবর্তনটা বুঝতে গেলে ফিক্সড ডিপোজিটের পার্থক্য জানতে হবে। ব্যাঙ্ক দু’ধরনের ফিক্সড ডিপোজিট অফার করে, কলেবল এবং নন-কলেবল। কলেবল ফিক্সড ডিপোজিটে গ্রাহক অকাল প্রত্যাহার করতে পারেন। কিন্তু নন-কলেবল ফিক্সড ডিপোজিটে এই বিকল্পের সুবিধা পাওয়া যায় না।
লিক্যুইডিটির কথা উঠলে অকাল প্রত্যাহারের সুবিধা আছে, এমন ফিক্সড ডিপোজিট থেকেই বিনিয়োগকারীরা ম্যাচিউরিটির আগে টাকা তুলে নিতে পারেন। সোজা কথায় বলতে গেলে, নগদ সঙ্কটে টাকা তোলার সুবিধা এবং মেয়াদ শেষ হওয়ার আগে অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার অনুমতি পাওয়া যায়।
advertisement
advertisement
পুরনো নিয়ম:
আগে ফিক্সড ডিপোজিটের পরিমাণ ১৫ লক্ষের বেশি না হলে বিনিয়োগকারী মেয়াদ শেষের আগেই এফডি ভাঙাতে পারতেন। এটাই ছিল নিয়ম। এটাকেই বলা হয় ‘অকাল প্রত্যাহার’। এই সুবিধা পাওয়া যাবে জেনেই অনেকে ফিক্সড ডিপোজিট করতেন। যাইহোক, আমানতের পরিমাণ ১৫ লক্ষ টাকার বেশি হলে এই সুবিধা পাওয়া যেত না।
advertisement
নতুন নিয়ম:
এই নিয়ম বদল করল রিজার্ভ ব্যাঙ্ক। সিলিং বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হল। এখন থেকে বিনিয়োগকারী ১ কোটি টাকার ফিক্সড ডিপোজিটে অকাল প্রত্যাহারের সুবিধা নিতে পারবেন। এই সুবিধা যে শুধু ডোমেস্টিক ফিক্সড ডিপোজিটেই পাওয়া যাবে তা নয়, নন রেসিডেন্ট, এনআরই এবং এনআরও ডিপোজিটেও এই সুবিধা মিলবে। রিজার্ভ ব্যাঙ্কের সংশোধিত নির্দেশিকা সমস্ত বাণিজ্যিক এবং সমবায় ব্যাঙ্কে কার্যকর হয়েছে।
advertisement
তাৎপর্য:
এই সংশোধনী যথেষ্ট গুরুত্ব বহন করে, বিশেষ করে যে সব বিনিয়োগকারীরা মোটা টাকা ফিক্সড ডিপোজিট করেছেন। এর ফলে আর্থিক সংস্থানের উপর নিয়ন্ত্রণ থাকবে। সময়ের আগে টাকা তুলে নেওয়ার ক্ষমতা এক ধরনের সুরক্ষা, বিশেষ করে আর্থিক প্রয়োজনের সময়। যাঁদের আমানত ১ কোটি টাকার বেশি নয়, তাঁরা এটা ভেবে নিশ্চিন্ত হতে পারবেন যে, আর্থিক প্রয়োজনে সহজেই তহবিলের অ্যাক্সেস পাওয়া যাবে।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
ম্যাচিউরিটির আগে Fixed Deposit ভেঙে ফেলতে পারবেন ? নতুন নিয়ম আনল RBI
Next Article
advertisement
Mamata Banerjee on Kerala Name Change: 'সিপিএম- বিজেপির এখন লিখিত জোট, তাই কেরলের নাম বদল!' বাংলার বঞ্চনায় ক্ষুব্ধ মমতা
'সিপিএম- বিজেপির এখন লিখিত জোট, তাই কেরলের নাম বদল!' বাংলার বঞ্চনায় ক্ষুব্ধ মমতা
  • সিপিএম-বিজেপি এখন লিখিত জোট, অভিযোগ মমতার৷

  • কেরলের নাম বদল নিয়ে মমতার নিশানায় কেন্দ্র৷

  • কেরলের নাম বদলে সায় দিলেও পশ্চিমবঙ্গে কেন নয়, প্রশ্ন মমতার৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement