advertisement

Smart Glass লঞ্চ করল Titan, সেলফি তোলার পাশাপাশি শুনতে পারবেন গানও.....

Last Updated:

কী কী বিশেষ ফিচার্স রয়েছে ?

#নয়াদিল্লি: আইকেয়ার সেক্টরের অন্যতম সংস্থা টাইটন (Titan Eye+) এবার বাজারে নিয়ে এল স্মার্ট গ্লাস ৷ Titan EyeX নামে এই স্মার্ট চশমা লঞ্চ করেছে টাইটন ৷ স্মার্ট গ্লাসকে সানগ্লাস, স্পেক্টেকল বা কম্পিউটার গ্লাস হিসেবে ব্যবহার করা যেতে পারে ৷ এখানেই শেষ নয়, এই গ্লাসের মাধ্যমে গানও শোনা যাবে, এমনকি কথা বলা যাবে ফোনেও  ৷ এই স্মার্ট চশমায় অডিও, টাচ কন্ট্রোল, ও ফিটনেস ট্র্যাকারের মতো একাধিক ফিচার্স রয়েছে ৷ Titan EyeX Smart Glass স্মার্টফোনের মতো কোয়ালকাম প্রোসেসর থেকে অপারেট হয়ে থাকে ৷
একটি অ্যাপের মাধ্যমে এই স্মার্ট গ্লাসকে অ্যান্ড্রয়েড বা আইওএস দু’ধরেনর ফোনের সঙ্গে যুক্ত করা যাবে ৷ স্মার্ট গ্লাস অন্যান্য চশমার থেকে অনেকটাই হাল্কা ৷ চশমার দাম রাখা হয়েছে ৯৯৯৯ টাকা ৷ সংস্থার তরফে জানানো হয়েছে, একবার ফুল চার্জ হওয়ার পর প্রায় ৮ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফ থাকে স্মার্ট গ্লাসের ৷ Titan Eye+ স্টোর বা ওয়েবাসইট থেকে সহজেই এই স্মার্ট গ্লাস কিনতে পারবেন ৷
advertisement
advertisement
কী কী বিশেষ ফিচার্স রয়েছে ?
টাইটনের তরফের জানানো হয়েছে, ডায়নেমিক ভলিউম কন্ট্রোলের সঙ্গে একদম পরিষ্কার কোয়ালিটির আওয়াজ প্রদান করে থাকে স্মার্ট গ্লাস ৷ চশমাকে অডিও-র সঙ্গে যুক্ত করলে আশপাশের আওয়াজ অনুযায়ী স্মার্ট গ্লাস নিজের আওয়াজের স্পিড অ্যাডজাস্ট করে থাকে ৷
advertisement
মিলবে ফোন কলের সুবিধা-
Titan EyeX স্মার্ট গ্লাস থেকে ফোন কলেরও সুবিধা মিলবে ৷ এই চশমা পরে আপনি ফোন কল রিসিভ করতে পারবেন ৷ শুধু তাই নয়, এই চশমার সাহায্যে সেলফিও ক্লিক করতে পারবেন ৷ চশমায় ট্র্যাকারের সুবিধা রয়েছে ৷ চশমা কোথাও রেখে ভুলে গেলে ট্র্যাকারের মাধ্যমে সহজেই ট্র্যাক করতে পারবেন চশমা ৷
advertisement
স্মার্ট গ্লাসের স্মার্ট ফিচার্স-
এই স্মার্ট গ্লাসে একাধিক স্মার্ট ফিচার্স রয়েছে ৷ এর মধ্যে দুর্দান্ত অডিও কোয়ালিটি, টাচ কন্ট্রোল, ফিটনেস ট্র্যাকার, ভয়েস ইনবিল্ড আইকেয়ার নোটিফিকেশন, অ্যান্ড্রয়েড ও iOS কানেক্টিভিটির সুবিধা রয়েছে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Smart Glass লঞ্চ করল Titan, সেলফি তোলার পাশাপাশি শুনতে পারবেন গানও.....
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement