advertisement

New Business Idea: ফ্রিতে শুরু করুন এই ব্যবসা, প্রতি মাসে আয় করবেন বিপুল টাকা!

Last Updated:

দেখে নিন কীভাবে আবেদন করবেন ?

#নয়াদিল্লি: বাড়িতে বসে মোটা টাকা আয় করতে চান ? তাহলে শুরু করুন এই ব্যবসা (Business idea)৷ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল কোনও টাকা ইনভেস্ট না করেই বিপুল টাকা আয় করতে পারবেন ৷ আধার কার্ডের ফ্র্যাঞ্চাইজি খুলে আপনি বাড়িতে বসেই হয়ে যাবেন মালামাল ৷ বর্তমানে আধার কার্ড অত্যন্ত জরুরি একটি ডকুমেন্ট ৷ সরকারি থেকে বেসরকারি, সমস্ত কাজের জন্য আধার থাকা বাধ্যকামূলক ৷ ফলে আধার কার্ডে কোনও ভুল থাকলে শীঘ্রই সেটি আপডেট করার পরামর্শ দেওয়া হয়ে থাকে ৷ এর জন্য আধার কেন্দ্র বা UIDAI -র ফ্র্যাঞ্চাইজিতে গিয়ে বদল করতে পারবেন৷
কী করতে হবে ?
আধার কার্ডের ফ্র্যাঞ্চাইজি (how to get Aadhar card franchise?)চাইলে এর জন্য প্রথমে UIDAI এর তরফে আয়োজিত একটি পরীক্ষায় পাস করতে হবে ৷ এরপর সার্ভিস সেন্টার খোলার জন্য একটি লাইসেন্স দেওয়া হবে ৷ পরীক্ষা পাস করার পর আপনার আধার এনরোলমেন্ট নম্বর ও বায়োমেট্রিক ভেরিফিকেশন করাতে হবে ৷ এরপর কমন সার্ভিস সেন্টারে রেজিস্ট্রেশন করাতে হবে ৷ দেখে নিন কীভাবে আবেদন করবেন ?
advertisement
advertisement
  • আধার ফ্র্যাঞ্চাইজির লাইসেন্স নেওয়ার জন্য NSEIT ওয়েবসাইটে https://uidai.nseitexams.com/UIDAI/LoginAction_input.action যেতে হবে
  • এখানে Create News User একটি অপশন রয়েছে যেখানে ক্লিক করতেই খুলে যাবে নতুন ফাইল
  • এরপর Share Code enter এন্টার করার কথা বলা হবে ৷ Share Code এর জন্য https://resident.uidai.gov.in/offline-kyc গিয়ে অফলাইন ই-আধার ডাউনলোড করতে হবে
  • ডাউনলোড হওয়ার পর XML File ও Share Code দুটি ডাউনলোড হয়ে যাবে
  • আবেদন করার সময় আপনার স্ক্রিনে একটি ফর্ম খুলে যাবে ৷ সেটি ফিলআপ করে সাবমিট করে দিতে হবে
  • আপনার ফোন এবং ই-মেলে USER ID ও Password চলে আসবে ৷ এর মাধ্যমে Aadhaar Testing and Certification পোর্টালে সহজেই লগইন করতে পারবেন ৷এরপর Continue এর অপশনে ক্লিক করতে হবে
  • আগামী স্টেপে একটি ফর্ম ফের খুলে যাবে ৷ সেটি ফিলআপ করে নিজের ছবি ও ডিজিটাল সই আপলোড করতে হবে ৷ সমস্ত তথ্য সঠিক দিয়েছেন কিনা দেখে নিন এবং Proceed to submit form এ ক্লিক করুন ৷
  • এরপর পেমেন্ট করতে হবে ৷ এর জন্য ওয়েবসাইটের Menu-তে গিয়ে পেমেন্ট অপশনে ক্লিক করতে হবে ৷ এখানে পেমেন্ট করার পর Please Click Here to generate receipt ক্লিক করে ডাউনলোড করতে পারবেন ৷
advertisement
সমস্ত তথ্য সঠিক ভাবে জমা দেওয়ার পর ১ থেকে ২ দিনের জন্য অপেক্ষা করতে হবে ৷ দ্বিতীয়বার লগইন করার সময় Book Center এ ক্লিক করে নিকটবর্তী সেন্টার সিলেক্ট করতে পারেন ৷ এরপর এই সংক্রান্ত পরীক্ষা নেওয়া হবে ৷ আপনার থেকে দিন ও সময় জেনে পরীক্ষার দিন ঠিক করা হবে ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
New Business Idea: ফ্রিতে শুরু করুন এই ব্যবসা, প্রতি মাসে আয় করবেন বিপুল টাকা!
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement