advertisement

১ ফেব্রুয়ারি থেকে এই নিয়ম বদল করতে চলেছে SBI, PNB ও BoB

Last Updated:

১ ফেব্রুয়ারি ২০২২ থেকে গ্রাহকদের জন্য নতুন নিয়ম লাগু করা হবে ৷ ব্যাঙ্কের তরফে একাধিকবার এই বিষয়ে গ্রাহকদের জানানো হয়েছে ৷

#নয়াদিল্লি: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ও ব্যাঙ্ক অফ বরোদার গ্রাহকদের জন্য জরুরি খবর ৷ বদলাতে চলেছে এই তিনটে ব্যাঙ্কের নিয়ম ৷ ১ ফেব্রুয়ারি ২০২২ থেকে গ্রাহকদের জন্য নতুন নিয়ম লাগু করা হবে ৷ ব্যাঙ্কের তরফে একাধিকবার এই বিষয়ে গ্রাহকদের জানানো হয়েছে ৷
ব্যাঙ্ক অফ বরোদার নিয়মে বদল-
১ ফেব্রুয়ারি থেকে ব্যাঙ্ক অফ বরোদা চেক ক্লিয়ারেন্স নিয়মে (Cheque Clearance Rule) বদল হতে চলেছে ৷ ব্যাঙ্কের তরফে দেওয়া তথ্য অনুযায়ী, পয়লা ফেব্রুয়ারি থেকে চেক পেমেন্টের জন্য গ্রাহকদের পজিটিভ পে সিস্টেম (Positive Pay System) ফলো করতে হবে ৷ নতুন নিয়ম অনুযায়ী, এবার গ্রাহকরা চেক ইস্যু করার পর চেক সম্পর্কে তথ্য ব্যাঙ্কে দিতে হবে ৷ চেক জারি করলে এবং চেকের সম্পর্কে তথ্য ব্যাঙ্কে না দিলে আপনার চেক ফেরত পাঠানো হবে ৷ এবার থেকে চেক পেমেন্টের জন্য এসএমএস, মোবাইল অ্যাপ, ইন্টারনেট ব্যাঙ্কিং ও এটিএমের মাধ্যমে তথ্য দিতে পারবেন ব্যাঙ্কে ৷ ১০ লাখ বা তার বেশি টাকার পেমেন্টের ক্ষেত্রে এই নিয়ম লাগু হবে ৷ ফ্রড থেকে বাঁচানোর জন্য রিজার্ভ ব্যাঙ্কের তরফে এই নিয়ম জারি করা হয়েছে ৷ বেশ কিছু ব্যাঙ্ক ইতিমধ্যেই এই নিয়ম জারি করে দিয়েছে ৷
advertisement
advertisement
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের নিয়ম বদল-
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কও একটি নিয়ম বদলাতে চলেছে ৷ ১ ফেব্রুয়ারি থেকে আপনার অ্যাকাউন্টে টাকা না থাকার কারণে কোনও কিস্তি বা ইনভেস্টমেন্টের ডেবিট ফেল হয়ে গেলে ২৫০ টাকা চার্জ দিতে হবে ৷ এখনও পর্যন্ত এর জন্য কেবল ১০০ টাকা চার্জ দিতে হত ৷ এছাড়া ডিমান্ড ড্রাফ্ট বাতিল বা ক্যান্সেল করালে ১০০ টাকার বদলে ১৫০ টাকা দিতে হবে ৷
advertisement
স্টেট ব্যাঙ্কের তরফে জারি নতুন নিয়ম-
আপনি স্টেট ব্যাঙ্কের গ্রাহক হলে এবার থেকে টাকা ট্রান্সফারের জন্য দিতে হবে বেশি চার্জ ৷ ব্যাঙ্কের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, ব্যাঙ্ক ১ ফেব্রুয়ারি ২০২২ থেকে আইএমপিএস ট্রানজাকশনের নতুন স্ল্যাব নিয়ে এসেছে যা ২ লাখ থেকে ৫ লাখ করা হয়েছে ৷ আগামী মাস থেকে ২ লাখের বদলে ৫ লাখ টাকার মধ্যে ব্যাঙ্ক ব্রাঞ্চ থেকে IMPS এর মাধ্যমে টাকা পাঠানোর জন্য ২০ টাকা প্লাস জিএসটি দিতে হবে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
১ ফেব্রুয়ারি থেকে এই নিয়ম বদল করতে চলেছে SBI, PNB ও BoB
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement