advertisement

Petrol-Diesel Prices Today: আজ কত হল পেট্রোল ও ডিজেলের দাম ? দেখে নিন এখানে ....

Last Updated:

Petrol-Diesel Prices Today: দেশের বিভিন্ন শহরে পেট্রোল ও ডিজেলের দাম-

#নয়াদিল্লি: আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির মাঝেই দেশের বাজারে পেট্রোল ও ডিজেলের দাম জারি করল ( IOCL) ৷ এদিনও দামে কোনও বদল করা হয়নি ৷ দীপাবলির সময় কেন্দ্র ও রাজ্য সরকারের তরফে জ্বালানির উপরে এক্সাইজ ও ভ্যাটের রেট কমানো হয়েছিল ৷ এর জেরে দেশের বিভিন্ন রাজ্যে প্রায় ১০ থেকে ১৭ টাকা পর্যন্ত দাম কমেছিল তেলের ৷ দীপাবলির পর একদিনও দাম বাড়েনি পেট্রোল ও ডিজেলের ৷
তবে এই সময়ের মধ্যে আন্তর্জাতিক বাজারে পেট্রোল ও ডিজেলের দামে ওঠা-পড়া লেগেই রয়েছে ৷ ক্রুড অয়েলের দাম ৬৯ থেকে ৮৫ ডলার প্রতি ব্যারেল দামের মধ্যে ঘোরাফেরা করছে ৷ পেট্রোল ও ডিজেলের দাম প্রতিদিন সরকারি তেল সংস্থাগুলি নির্ধারিত করে থাকে ৷ এদিনের জারি দাম অনুযায়ী, দিল্লিতে লিটারপ্রতি পেট্রোলের দাম ৯৫.৪১ টাকা, ডিজেল ৮৬.৬৭ টাকা ৷
advertisement
advertisement
দেশের বিভিন্ন শহরে পেট্রোল ও ডিজেলের দাম-
  • দিল্লি- পেট্রোল ৯৫.৪১ টাকা, ডিজেল ৮৬.৬৭ টাকা
  • মুম্বই- পেট্রোল ১০৯.৯৮ টাকা, ডিজেল ৯৪.১৪ টাকা
  • চেন্নাই- পেট্রোল ১০১.৪০ টাকা, ডিজেল ৯১.৪৩ টাকা
  • কলকাতা- পেট্রোল ১০৪.৬৭ টাকা, ডিজেল ৮৯.৭৯ টাকা
  • লখনউ- পেট্রোল ৯৫.২৮ টাকা, ডিজেল ৮৬.৮০ টাকা
  • গান্ধিনগর- পেট্রোল ৯৫.৩৫ টাকা, ডিজেল ৮৯.৩৩ টাকা
  • রাঁচি- পেট্রোল ৯৮.৫২ টাকা, ডিজেল ৯১.৫৬ টাকা
  • পোর্ট ব্লেয়ার- পেট্রোল ৮২.৯৬ টাকা, ডিজেল ৭৭.১৩ টাকা
advertisement
দেশের তিনটি অয়েল মার্কেটিং সংস্থা HPCL, BPCL ও IOC প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে ৷ নতুন দাম ওয়েবসাইটের পাশাপাশি মোবাইল ফোনে এসএমএস-এর মাধ্যমেও চেক করতে পারবেন ৷
advertisement
এর জন্য কেবল 92249 92249 নম্বরে এসএমএস পাঠাতে হবে ৷ RSP<স্পেস> পেট্রোল পাম্প ডিলারের কোড লিখে 92249 92249 নম্বরে পাঠাতে হবে ৷ দিল্লির বাসিন্দা পেট্রোল ও ডিজেলের দাম জানতে চাইলে RSP 102072 লিখে 92249 92249 নম্বরে পাঠাতে হবে ৷
প্রতিদিন সকাল ৬টায় দেশের সরকারি তেল সংস্থাগুলি পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে ৷ পেট্রোল ও ডিজেলের দামের উপরে এক্সাইজ ডিউটি, ডিলার কমিশন ও অন্যান্য চার্জ যুক্ত করার পর প্রায় দ্বিগুণ দাম দিয়ে তেল কিনতে হয় উপভোক্তাদের ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Petrol-Diesel Prices Today: আজ কত হল পেট্রোল ও ডিজেলের দাম ? দেখে নিন এখানে ....
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement