advertisement

Investment Tips: প্রতিদিন এই স্কিমে মাত্র ৪১৬ টাকা বাঁচিয়ে ভবিষ্যতের জন্য বানিয়ে ফেলুন ৬৫ লক্ষ টাকার ফান্ড

Last Updated:

দেখে নিন কীভাবে মিলবে ৬৫ লক্ষ টাকা ?

#নয়াদিল্লি: ইনভেস্টমেন্টের জন্য পরিকল্পনা করছেন ? তাহলে আপনার জন্য রয়েছে দুর্দান্ত একটি সরকারি স্কিম ৷ এখানে সামান্য টাকা ইনভেস্ট করে মোটা টাকা আয় করতে পারবেন ৷ সরকারি এই স্কিমের নাম সুকন্যা সমৃদ্ধি যোজনা (Sukanya Samriddhi Yojana) বা SSY ৷
মেয়েদের ১০ বছর বয়স হওয়া পর্যন্ত সুকন্যা সমৃদ্ধি যোজনায় (Sukanya Samriddhi Yojana) অ্যাকাউন্ট খোলা যেতে পারে ৷ এখানে মেয়ের ভবিষ্যতের জন্য প্রতিদিন ১০০ টাকা বাঁচিয়ে ১৫ লক্ষ টাকা বা ৪১৬ টাকা বাঁচিয়ে ৬৫ লক্ষ টাকার ফান্ড তৈরি করতে পারবেন ৷
advertisement
কী এই সুকন্যা সমৃদ্ধি যোজনা ?
সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY) মেয়েদের জন্য কেন্দ্র সরকারের একটি স্মল সেভিংস স্কিম ৷ বেটি বাঁচাও বেটি পড়াও যোজনায় এই স্কিম লঞ্চ করা হয়েছিল ৷ স্মল সেভিংস স্কিমের মধ্যে সুকন্যা সবচেয়ে ভাল সুদ দিয়ে থাকে ৷
advertisement
কোথায় খুলবেন অ্যাকাউন্ট ?
সুকন্যা সমৃদ্ধি যোজনায় অ্যাকাউন্ট যে কোনও ব্যাঙ্ক বা পোস্ট অফিসে খোলা যেতে পারে ৷ ২১ বছর বয়সে মেয়েরা এই অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবেন ৷
কত টাকা ইনভেস্ট করতে পারবেন ?
এক আর্থিক বছরে সুকন্যা সমৃদ্ধি যোজনায় সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা ইনভেস্ট করতে পারবেন ৷ বর্তমানে এই যোজনায় ৭.৬ শতাংশ সুদ পাওয়া যাবে ৷ এই যোজনায় ৯ বছর ৪ মাসে টাকা দ্বিগুণ হয়ে যাবে ৷
advertisement
দেখে নিন কীভাবে মিলবে ৬৫ লক্ষ টাকা ?
>> এই স্কিমে প্রতি মাসে ৩০০০ টাকা ইনভেস্ট করলে বছরে ৩৬০০০ টাকা হয় ৷ ১৪ বছর পর ৭.৬ শতাংশ কম্পাউন্ডিং ইন্টারেস্ট হিসেবে ৯,১১,৫৭৪ টাকা পেয়ে যাবেন ৷
>> ২১ বছর অর্থাৎ ম্যাচিউরিটিতে এই টাকা প্রায় ১৫,২২,২২১ টাকা হয়ে যাবে ৷ হিসেব অনুযায়ী, প্রতিদিন ১০০ টাকা করে সেভিংস করলে মেয়ের জন্য ১৫ লক্ষ টাকার ফান্ড তৈরি হয়ে যাবে ৷
advertisement
>> একই ভাবে ৪১৬ টাকা সেভিংস করে ৬৫ লক্ষ টাকার ফান্ড তৈরি হতে পারে
কতদিন এই অ্যাকাউন্ট জারি থাকবে ?
সুকন্যা সমৃদ্ধি যোজনায় অ্যাকাউন্ট খোলার পর মেয়ের ২১ বছর হওয়ার পর বা ১৮ বছর বয়সের পর বিয়ে হওয়া পর্যন্ত জারি রাখা যেতে পারে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Investment Tips: প্রতিদিন এই স্কিমে মাত্র ৪১৬ টাকা বাঁচিয়ে ভবিষ্যতের জন্য বানিয়ে ফেলুন ৬৫ লক্ষ টাকার ফান্ড
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement