Assembly Election 2026 Date: ঘোষণা হয়ে গেল ভোটের দিনক্ষণ! কলকাতায় কবে ভোট? প্রথম না দ্বিতীয় দফা? রইল তারিখ
- Published by:Rachana Majumder
Last Updated:
Assembly Election 2026 Date: নির্বাচন কমিশনার জানান যে, "প্রতিটি ভোটকেন্দ্রে স্বচ্ছতা নিশ্চিত করার জন্য ১০০% ওয়েবকাস্টিং থাকবে। প্রতিটি ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসাররা প্রতি দুই ঘণ্টা পর পর ভোটের সংখ্যা ইনপুট করবেন যাতে নিশ্চিত করা যায় যে মিডিয়ার মাধ্যমে জনসাধারণের কাছে প্রচারিত ভোটের শতাংশ মোটামুটি সঠিক"৷
কলকাতা: পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্যে ঘোষণা হল নির্বাচনের নির্ঘণ্ট। দিল্লির বিজ্ঞান ভবনে বিকেল ৪টেয় সাংবাদিক বৈঠকে দিন ঘোষণা করলেন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন ফুল বেঞ্চ। কলকাতায় ভোট হবে ২৯ এপ্রিল। প্রথম দফায় উত্তরবঙ্গ ও জঙ্গলমহল ভোট। ১৬ জেলায় প্রথম দফায় ভোট। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ, দুই মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম। ৭ জেলায় দ্বিতীয় দফায় ভোট। কলকাতা, দুই পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান।দ্বিতীয় দফাতেই হবে কলকাতার ভোট।
২০২১ সালের বিধানসভা নির্বাচন হয়েছিল আট দফায়। এ বার দুই দফায় ভোট হবে। কমিশন সূত্রে খবর, কম দফায় ভোট হলেও পশ্চিমবঙ্গের রাজনৈতিক হিংসার কথা মাথায় রেখে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী এবং পর্যবেক্ষক নিয়োগ করা হবে। অবাধ ও শান্তিপূর্ণ ভোট করাতে কমিশন বদ্ধপরিকর। জ্ঞানেশ কুমার জানিয়েছেন, বাংলায় ভোটের দফা কমানোর প্রয়োজন ছিল যাতে সবার জন্য সুবিধা হয়৷ বিস্তারিত আলোচনার পর বাংলায় ভোটের দফা দু পর্যায়ে নামিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷
advertisement
advertisement

নির্ঘণ্ট ঘোষণা করলেন জ্ঞানেশ কুমার
পশ্চিমবঙ্গ ছাড়াও অসম, তামিলনাড়ু, কেরল এবং পুদুচেরির ভোটের নির্ঘণ্ট রবিবার ঘোষণা করে কমিশন। কিছু দিন আগেই কমিশনের ফুল বেঞ্চ কলকাতা থেকে ঘুরে গিয়েছে। বৈঠকে সব দলই কম দফায় ভোটের আবেদন জানিয়েছিল। আগের চেয়ে এ বার ভোটের দফা অনেকটাই কমিয়ে দেওয়া হয়। পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ সংশোধনের প্রক্রিয়া এখনও শেষ হয়নি। কয়েক লক্ষ নাম এখনও বিবেচনাধীন হিসাবে রয়েছে। এখনও অতিরিক্ত কোনও তালিকা প্রকাশিত হয়নি। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যে বিবেচনাধীন ছিলেন ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ভোটার।
advertisement
১৭.৪ কোটি ভোটার
মোট বিধানসভা সিট- ৮২৪
মোট পোলিং স্টেশন- ২.১৯ লক্ষ
মোট ইলেকশন অফিসিয়াল- ২৫ লক্ষ
জ্ঞানেশ কুমার বলেন, ‘বাংলায় মোট ভোটার ৬ কোটি ৪৪ লক্ষ। ৭০০-৮৫০ ভোটার নিয়ে একটি করে বুথ হবে! গত কয়েকদিনে কমিশন নির্বাচন মুখী রাজ্যগুলিতে পরিদর্শনে দিয়েছে। ভিজিট চলাকালীন রেকগনাইজড রাজনৈতিক দল এবং নির্বাচন আধিকারিক এবং প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছে। নতুন ভোটারদের সঙ্গেও কথা বলেছে কমিশন। স্বচ্ছ ভোটার তালিকা স্বচ্ছ নির্বাচনের ভিত্তি। সেই কারণেই এসআইআর করা হয়েছে, যাতে কোনও বৈধ ভোটার তালিকার বাইরে না থাকে এবং কোনও অবৈধ ভোটাররা তালিকায় না থাকতে পারে। ১০০ শতাংশ বুথে ওয়েব কাউন্টিং হবে।’
advertisement
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Mar 15, 2026 6:18 PM IST








