advertisement

১ জুলাই থেকে বড়সড় বদল হতে চলেছে একাধিক নিয়মে, টান পড়বে পকেটে

Last Updated:

কী কী নিয়ম বদলাচ্ছে দেখে নিন এক নজরে-

#নয়াদিল্লি: পয়লা জুলাই থেকে আর্থিক লেনদেন সংক্রান্ত একাধিক নিয়ম বদলাতে চলেছে ৷ এর মধ্যে বেশ কিছু নিয়মের প্রভাব পড়তে চলেছে সাধারণের পকেটে ৷ ক্রেডিট ও ডেবিট কার্ড ব্যবহার, ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ, প্যান কার্ড সংক্রান্ত নিয়ম সামিল রয়েছে ৷ এই নিয়ম সংক্রান্ত না জানলে আর্থিক সমস্যায় পড়তে হতে পারে আপনাকে ৷ কী কী নিয়ম বদলাচ্ছে দেখে নিন এক নজরে-
ক্রিপ্টো বিনিয়োগে দিতে হবে টিডিএস-
১ জুলাই ২০২২ থেকে ক্রিপ্টোকারেন্সির জন্য করা লেনদেন বছরে ১০ হাজার টাকার বেশি হলে ১ শতাংশ চার্জ করা হবে ৷
advertisement
ডেবিট ও ক্রেডিট কার্ডের ডিটেল করতে পারবেন না সেভ
পয়লা জুলাই থেকে পেমেন্ট গেটওয়ে, মার্চেন্ট, পেমেন্ট অ্যাগ্রিগেটর, কার্ড ডিটেল আর সেভ করতে পারবেন ৷ এই নিয়ম লাগু হওয়ার পর ই-কমার্স সংস্থাগুলি তাদের গ্রাহকদের কার্ড ডিটেলস নিজেদের কাছে রাখতে পারবেন না ৷ এর জেরে সাধারণ উপভোক্তাদের ডেটা সুরক্ষিত থাকবে ৷
advertisement
কেওয়াইসি ছাড়া ডিম্যাট অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে যাবে
ডিম্যাট ও ট্রেডিং অ্যাকাউন্টের জন্য কেওয়াইসি (KYC) করার ডেডলাইন ৩০ জুন ২০২২ ৷ এই দিনের মধ্যে ইকেওয়াইসি না করা হলে অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে যাবে ৷ ফলে কেওয়াইসি না করা থাকলে ১ জুলাই থেকে এই অ্যাকাউন্টের মাধ্যমে শেয়ার ট্রেডিং করতে পারবেন না ৷
advertisement
আধার ও প্যান লিঙ্ক না করালে দিতে হবে দ্বিগুণ জরিমানা
জরিমানা দিয়ে প্যান কার্ড ও আধার লিঙ্ক করার জন্য শেষ সময় ৩০ জুন ২০২২ দেওয়া হয়েছে ৷ ৩০ জুন পর্যন্ত ৫০০ টাকা জরিমানা দিতে হবে ৷ ১ জুলাই থেকে প্যান ও আধার লিঙ্ক করার জন্য দিতে হবে ১০০০ টাকা জরিমানা ৷
advertisement
বাড়বে টু উইলারের দাম-
১ জুলাই থেকে হিরো মটোকর্প তাদের টু উইলারের দাম বৃদ্ধির ঘোষণা আগেই করে দিয়েছিল ৷ সংস্থার টু উইলারের দাম প্রায় ৩০০০ টাকা বেড়ে যাবে ৷ মনে করা হচ্ছে হিরো মটোকর্পের মতো অন্যান্য সংস্থাগুলিও তাদের গাড়ির দামও বাড়তে পারে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
১ জুলাই থেকে বড়সড় বদল হতে চলেছে একাধিক নিয়মে, টান পড়বে পকেটে
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement