advertisement

Amul Price Hike : আজ থেকে দাম বাড়তে চলেছে দুধ, দই, লস্যির, লাগু হচ্ছে ৫% জিএসটি

Last Updated:

Amul Price Hike : ১৮ এপ্রিল থেকে বেশ কিছু দ্রব্যের উপরে জিএসটি লাগু করার জেরে একাধিক জিনিসের দাম বেড়ে গিয়েছে ৷

#নয়াদিল্লি: এবার থেকে প্রি-প্যাকড এবং লেবেল করা খাবারের উপরে ৫ শতাংশ হারে জিএসটি ট্যাক্স বসবে। এর জেরে মঙ্গলবার থেকে আমুলের দুধ, দইস ,লস্যির দাম বাড়তে চলেছে ৷ সংস্থার তরফে জানানো হয়েছে, ফ্লেভার্ড মিল্ক বোতলের দামও বাড়ানো হয়েছে ৷
১৮ এপ্রিল থেকে বেশ কিছু দ্রব্যের উপরে জিএসটি লাগু করার জেরে একাধিক জিনিসের দাম বেড়ে গিয়েছে ৷ দিল্লি-উত্তরপ্রদেশে ২০০ গ্রাম দই-এর দাম ১৬ টাকা থেকে বেড়ে ১৭ টাকা হয়েছে ৷ ৪০০ গ্রাম দইয়ের দাম ৩০ টাকা থেকে বেড়ে ৩২ টাকা হয়েছে ৷ এছাড়া ১ কিলো দই-এর প্যাকেটের দাম ৬৫ টাকা থেকে বেড়ে হয়েছে ৬৯ টাকা ৷ আমুলের ফ্লেভার্ড মিল্কের বোতলের দাম এখন ২০ টাকা বদলে ২২ টাকা দিয়ে কিনতে হবে ৷ ২০০ এমএল-এর টেট্রা প্যাকের দাম ১২ টাকার বদলে হয়েছে ১৩ টাকা ৷
advertisement
advertisement
মুম্বইয়ে আরও দাম বেড়েছে আমুলের জিনিসের-
আমুল মুম্বইয়ে ২০০ গ্রাম দই-এর দাম ২১ টাকা করে দিয়েছে ৷ একই ভাবে ৪০০ গ্রামের দই-এ কাপের দাম ৪২ টাকা হয়েছে যা আগে ৪০ টাকা ছিল ৷ ৪০০ গ্রাম দই-এর পাউচ প্যাকেটের দাম এখন ৩২ টাকা হয়েছে যা আগে ৩০ টাকা ছিল ৷ ১ কিলোগ্রামের প্যাকেটের দাম ৬৫ টাকা থেকে বেড়ে ৬৯ টাকা হয়েছে ৷
advertisement
অন্যান্য সংস্থা শীঘ্রই বাড়াতে চলেছে দাম-
জিএসটি লাগু হওয়ার পর দাম বাড়ানোর সিদ্ধান্ত সবচেয়ে প্রথমে আমুল নিয়েছে ৷ মনে করা হচ্ছে আগামী দিনে অন্যান্য সংস্থাগুলিও তাদের জিনিসের দাম বৃদ্ধি করতে চলেছে ৷ আমুল ছাড়া আনন্দ, পরাগ, কৈলাস, মাদার ডায়েরি, গোপাল ও মধুসুদনের মোত সংস্থাগুলি দুধ, দই, পনীর, ঘি ইত্যাদির সাপ্লাই করে থাকে ৷ মনে করা হচ্ছে এই সংস্থাগুলির জিনিসের দামও শীঘ্রই বাড়তে চলেছে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Amul Price Hike : আজ থেকে দাম বাড়তে চলেছে দুধ, দই, লস্যির, লাগু হচ্ছে ৫% জিএসটি
Next Article
advertisement
Cheetah: ফাঁসিদেওয়ায় ছড়িয়েছে আতঙ্ক, ছাগলের টোপ দিয়ে রবিবার ভোররাতে খাঁচাবন্দি হল চিতা
ফাঁসিদেওয়ায় ছড়িয়েছে আতঙ্ক, ছাগলের টোপ দিয়ে রবিবার ভোররাতে খাঁচাবন্দি হল চিতা
  • ঘোষপুকুর বনদফতরে ছাগল টোপ দিয়ে খাঁচা বসানোর কাজ শুরু করা

  • রবিবার, ভোররাতে খাঁচাবন্দি হল চিতাবাঘ

  • পূর্ণবয়স্ক এই চিতাবাঘটিকে স্বাস্থ্য পরীক্ষার পর গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement