advertisement

Petrol Price Today- আরও বাড়ল পেট্রোলের দাম! জানুন কলকাতায় কত ?

Last Updated:

চার মহানগরে পেট্রোল ও ডিজেলের দাম (Petrol Diesel Price on 2 November 2021)

#নয়াদিল্লি: জারি রয়েছে জ্বালানির জ্বালা (Petrol Price Today) ৷ মঙ্গলবার ফের দাম বাড়ল পেট্রোলের ৷ তবে এদিন অপরিবর্তিত রাখা হল ডিজেলের দাম ৷ IOCL এর তরফে এদিন জারি করা লিস্ট অনুযায়ী, পেট্রোলের দাম প্রতি লিটারে ৩৫ পয়সা বৃদ্ধি করা হয়েছে ৷ দিল্লিতে ১ লিটার পেট্রোলের দাম ১১০.০৪ টাকা হয়েছে ৷ ডিজেল বিক্রি হচ্ছে ৯৮.৪২ টাকায় ৷ গত কয়েক দিন ধরে পেট্রোল ও ডিজেলের দাম লাগাতার বৃদ্ধি করা হচ্ছে ৷
অক্টোবরে পেট্রোলের দাম ৭.৪৫ টাকা বৃদ্ধি করা হয়েছে
অক্টোবর মাসে ২৫ দিনের বেশি দাম বৃদ্ধি করা হয়েছে পেট্রোল ও ডিজেলের (Petrol Price Today) ৷ প্রতিদিন প্রায় ৩০-৩৫ পয়সা প্রতি লিটারে বাড়ানো হয়েছে দাম ৷ এর জেরে অক্টোবরে পেট্রোলের দাম প্রায় ৭.৪৫ টাকা এবং ডিজেল ৭.৯০ টাকা বাড়ানো হয়েছে ৷ ১ অক্টোবর দিল্লিতে পেট্রোলের দাম ১০১.৮৯ টাকা এবং ডিজেল ৯০.১৭ ছিল ৷ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির জেরে দেশের বাজারেও পেট্রোল ও ডিজেলের দাম বাড়তে শুরু করে ৷ মার্কেট বিশেষজ্ঞদের মতে আগামী দিনে আরও বাড়তে চলেছে জ্বালানির দাম ৷
advertisement
advertisement
চার মহানগরে পেট্রোল ও ডিজেলের দাম (Petrol Diesel Price on 2 November 2021)
  • দিল্লি- পেট্রোল ১১০.০৪ টাকা, ডিজেল ৯৮.৪২ টাকা
  • মুম্বই- পেট্রোল ১১৫.৮৫ টাকা, ডিজেল ১০৬.৬২ টাকা
  • চেন্নাই- পেট্রোল ১০৬.৬৬ টাকা, ডিজেল ১০২.৫৯ টাকা
  • কলকাতা- পেট্রোল ১১০.৪৯ টাকা, ডিজেল ১০১.৫৬ টাকা
advertisement
প্রতিদিন সকাল ৬টায় দাম বদলানো হয় পেট্রোল ও ডিজেলের-
প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম (Petrol Price Today) জারি করে সরকারি তেল সংস্থাগুলি ৷ সকাল ৬টা থেকে নতুন দাম লাগু করা হয় ৷ পেট্রোল ও ডিজেলের দামের উপরে এক্সাইজ ডিউটি, ডিলার কমিশন ও অন্যান্য চার্জ যুক্ত করার পর প্রায় দ্বিগুণ দাম দিয়ে তেল কিনতে হয় উপভোক্তাদের ৷
advertisement
এই ভাবে চেক করে নিন পেট্রোল ও ডিজেলের দাম-
তেল সংস্থার ওয়েবসাইটের পাশাপাশি এসএমএস-এর মাধ্যমেও আপনার শহরের পেট্রোল ও ডিজেলের দাম (Petrol Price Today)জানতে পারবেন সহজেই ৷ এর জন্য RSP<স্পেস> পেট্রোল পাম্প ডিলারের কোড লিখে 92249 92249 নম্বরে পাঠাতে হবে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Petrol Price Today- আরও বাড়ল পেট্রোলের দাম! জানুন কলকাতায় কত ?
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement