advertisement

Petrol Diesel Prices Today: চেন্নাই, লখনউ-সহ একাধিক শহরে দাম বদল, দেখে নিন কলকাতায় কত হল পেট্রোল- ডিজেলের দাম

Last Updated:

Petrol Diesel Prices Today: পেট্রোল ও ডিজেলের প্রতিদিনের দাম এসএমএস-এর মাধ্যমে সহজেই জানতে পারবেন ৷

#নয়াদিল্লি: বুধবার তেল সংস্থাগুলির তরফে একাধিক শহরে পেট্রোল ও ডিজেলের দাম (Petrol Diesel Prices change) বদল করা হয়েছে ৷ বিশ্ব বাজারে ক্রুড অয়েলের দাম ১৩০ ডলার প্রতি ব্যারেল পেরিয়ে গিয়েছে ৷ এর জেরে সংস্থাগুলির উপরে তেলের দাম বৃদ্ধি করার চাপ বেড়েই চলেছে ৷ তবে এখনই পেট্রোল ও ডিজেলের দাম কোনও বড় বদল করা হয়নি ৷ চেন্নাই-ছাড়া অন্যান্য মহানগর- দিল্লি, মুম্বই ও কলকাতায় অপরিবর্তিত রাখা হয়েছে জ্বালানির দাম ৷ গত প্রায় চার মাস ধরে স্থির রয়েছে পেট্রোল ও ডিজেলের দাম ৷
চার মহানগরে পেট্রোল ও ডিজেলের দাম
advertisement
  • দিল্লি- পেট্রোল ৯৫.৪১ টাকা, ডিজেল ৮৬.৬৭ টাকা
  • মুম্বই- পেট্রোল ১০৯.৯৮ টাকা, ডিজেল ৯৪.১৪ টাকা
  • চেন্নাই - পেট্রোল ১০১.৪০ টাকা, ডিজেল ৯১.৪৩ টাকা
  • কলকাতা- পেট্রোল ১০৪.৬৭ টাকা, ডিজেল ৮৯.৭৯ টাকা
advertisement
যে শহরগুলিতে বদল করা হয়েছে দাম
  • গুরুগ্রাম- পেট্রোল ৯৫.৫৯ টাকা, ডিজেল ৮৬.৮১ টাকা
  • নয়ডা- পেট্রোল ৯৫.৭৩ টাকা, ডিজেল ৮৭.২১ টাকা
  • লখনউ- পেট্রোল ৯৫.২৮ টাকা, ডিজেল ৮৬.৮০ টাকা
  • পটনা- পেট্রোল ১০৫.৯০ টাকা, ডিজেল ৯১.০৯ টাকা
advertisement
প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে সরকারি তেল সংস্থাগুলি ৷ পেট্রোল ও ডিজেলের দামে এক্সাইজ ডিউটি, ডিলার কমিশন, ভ্যাট ও অন্যান্য চার্জ যুক্ত করার পর প্রায় দ্বিগুণ দাম দিয়ে তেল কিনতে হয় উপভোক্তাদের ৷
advertisement
পেট্রোল ও ডিজেলের প্রতিদিনের দাম এসএমএস-এর মাধ্যমে সহজেই জানতে পারবেন ৷ ইন্ডিয়ান অয়েলের গ্রাহকরা RSP লিখে 9224992249 নম্বরে, বিপিসিএল উপভোক্তারা RSP লিখে 9223112222 নম্বরে এসএমএস পাঠিয়ে পেট্রোল ও ডিজেলের দাম জানতে পারবেন ৷ এইচপিসিএল উপভোক্তারা HPPrice লিখে 9222201122 নম্বরে মেসেজ পাঠিয়ে দাম জানতে পারবেন ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Petrol Diesel Prices Today: চেন্নাই, লখনউ-সহ একাধিক শহরে দাম বদল, দেখে নিন কলকাতায় কত হল পেট্রোল- ডিজেলের দাম
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement