advertisement

Petrol-Diesel Prices Today: আজ কোথায় কত যাচ্ছে পেট্রোল ও ডিজেলের দাম ? দেখে নিন

Last Updated:

Petrol And Diesel Price Today September 6, 2021: আজ, সোমবার দিল্লিতে পেট্রোলের দাম ১০১.১৯ টাকা প্রতি লিটার এবং ডিজেলের দাম ৮৮.৬২ টাকা প্রতি লিটার ৷

কলকাতা: পেট্রোল-ডিজেলের উপর থেকে ভ্যাট কমাতেই দাম কমতে শুরু করেছে জ্বালানির ৷ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের উপর নির্ভর করে পেট্রোল-ডিজেলের দাম ৷ তার উপরেই প্রতিদিন কত দাম হবে, তা ঠিক করা হয় ৷ গত কয়েক মাসে যে হারে বেড়েছে পেট্রোল-ডিজেলের দাম, তাতে স্বভাবতই সাধারণ মানুষের মাথায় চিন্তার হাত ৷ দেশের অধিকাংশ শহরেই ১০০ পেরিয়েছে পেট্রোলের দাম ৷ দাম বেড়েছে ডিজেলেরও ৷ পাশাপাশি লাফিয়ে লাফিয়ে বাড়ছে রান্নার গ্যাসের দাম ৷ এই ভাবে জ্বালানির মূল্যবৃদ্ধিতে নাজেহাল মানুষ ৷ তাই কয়েক পয়সা করে হলেও দাম কিছুটা কমায় স্বস্তিতে দেশবাসী ৷
রবিবার সরকারি তেল সংস্থাগুলির তরফে প্রতি লিটারে প্রায় ১৫ পয়সা দাম কমানো হয় পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel) ৷ অন্যদিকে, ডিজেলের দামও লিটার প্রতি লিটারে ১০-১৫ পয়সা কমানো হয়েছে ৷ আজ, সোমবার নতুন করে দাম কমানো না হলেও দাম বাড়ানোও হয়নি ৷ অর্থাৎ একই রয়েছে পেট্রোল-ডিজেলের দাম ৷ IOCL-এর পক্ষ থেকে জানানো হয়েছে, আজ, সোমবার দিল্লিতে পেট্রোলের দাম ১০১.১৯ টাকা প্রতি লিটার এবং ডিজেলের দাম ৮৮.৬২ টাকা প্রতি লিটার ৷
advertisement
advertisement
পেট্রোল-ডিজেলের দাম আজ ৬ সেপ্টেম্বর কোথায় কত ? (Petrol-Diesel Price on 6th September 2021)
1, দিল্লিতে পেট্রোলের দাম ১০১.১৯ টাকা প্রতি লিটার এবং ডিজেল ৮৮.৬২ টাকা প্রতি লিটার ৷
2. মুম্বইতে পেট্রোলের দাম ১০৭.২৬ টাকা প্রতি লিটার এবং ডিজেল ৯৬.১৯ টাকা প্রতি লিটার ৷
advertisement
3. চেন্নাইতে পেট্রোলের দাম ৯৮.৯৬ টাকা প্রতি লিটার এবং ডিজেল ৯৩.২৬ টাকা প্রতি লিটার ৷
4. কলকাতায় পেট্রোলের দাম ১০১.৭২ টাকা প্রতি লিটার এবং ডিজেল ৯১.৮৪ টাকা প্রতি লিটার ৷
5. নয়ডায় পেট্রোলের দাম ৯৮.৫২ টাকা প্রতি লিটার এবং ডিজেল ৮৯.২১ টাকা প্রতি লিটার ৷
advertisement
6. জয়পুরে পেট্রোলের দাম ১০৮.১৭ টাকা প্রতি লিটার এবং ডিজেল ৯৭.৭৬ টাকা প্রতি লিটার ৷
7. ভোপালে পেট্রোলের দাম ১০৯.৬৩ টাকা প্রতি লিটার এবং ডিজেল ৯৭.৪৩ টাকা প্রতি লিটার ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Petrol-Diesel Prices Today: আজ কোথায় কত যাচ্ছে পেট্রোল ও ডিজেলের দাম ? দেখে নিন
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement