advertisement

Petrol Diesel Prices : ১১৪ ডলারের কাছাকাছি ক্রুডের দাম, তাহলে কী ফের বাড়বে পেট্রোল-ডিজেলের দাম....

Last Updated:

Petrol Diesel Prices : দেখে নিন বিভিন্ন শহরে আজকে পেট্রোল ও ডিজেলের লেটেস্ট দাম-

#নয়াদিল্লি: বিশ্ব বাজারে অশোধিতি তেলের দাম প্রতি ব্যারেলে ১১৪ ডলারের কাছাকাছি পৌঁছে গিয়েছে ৷ এর মধ্যে সরকারি তেল সংস্থাগুলি মঙ্গলবার পেট্রোল ও ডিজেলের দাম জারি করে দিয়েছে ৷ বাজার বিশেষজ্ঞদের মতে ক্রুডের দাম এভাবে বাড়তে থাকলে শীঘ্রই ফের বাড়তে শুরু করবে পেট্রোল ও ডিজেলের দাম ৷ তেল সংস্থাগুলি রবিবার সিএনজির দাম বৃদ্ধি করলেও গত প্রায় ৪১ দিন ধরে অপরিবর্তিত রাখা হয়েছে পেট্রোল ও ডিজেলের দাম ৷ এর আগে মার্চ ও এপ্রিলে পেট্রোল ও ডিজেলের দাম প্রতি লিটারে ১০.২০ টাকা বাড়ানো হয়েছে ৷ এর আগে শেষবার ৬ এপ্রিল পেট্রোল ও ডিজেলের দাম বাড়ানো হয়েছিল৷ ব্রেন্ট ক্রুডের দাম এখন প্রতি ব্যারেলে ১১৪ ডলার হয়ে গিয়েছে ৷ এর জেরে তেল সংস্থাগুলির উপরে স্বাভাবিক ভাবেই দাম বাড়ানোর জন্য চাপ বাড়ছে ৷
চার মহানগরে পেট্রোল ও ডিজেলের দাম-
advertisement
  • দিল্লি- পেট্রোল ১০৫.৪১ টাকা, ডিজেল ৯৬.৬৭ টাকা
    • মুম্বই- পেট্রোল ১২০.৫১ টাকা, ডিজেল ১০৪.৭৭ টাকা
    • চেন্নাই- পেট্রোল ১১০.৮৫ টাকা, ডিজেল ১০০.৯৪ টাকা
    • কলকাতা- পেট্রোল ১১৫.১২ টাকা, ডিজেল ৯৯.৮৩ টাকা
    • advertisement
      অন্যান্য শহরে জ্বালানির দাম-
      • নয়ডা- পেট্রোল ১০৫.৪৭ টাকা, ডিজেল ৯৭.০৩ টাকা
      • লখনউ- পেট্রোল ১০৫.২৫ টাকা, ডিজেল ৯৬.৮৩ টাকা
      • পোর্টব্লেয়ার- পেট্রোল ৯১.৪৫ টাকা, ডিজেল ৮৫.৮৩ টাকা
      • পটনা- পেট্রোল ১১৬.২৩ টাকা, ডিজেল ১০১.০৬ টাকা
      • দেশের তিনটি অয়েল মার্কেটিং সংস্থা HPCL, BPCL ও IOC প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে ৷ নতুন দাম ওয়েবসাইটের পাশাপাশি মোবাইল ফোনে এসএমএস-এর মাধ্যমেও চেক করতে পারবেন ৷
        advertisement
        এর জন্য কেবল 92249 92249 নম্বরে এসএমএস পাঠাতে হবে ৷ RSP<স্পেস> পেট্রোল পাম্প ডিলারের কোড লিখে 92249 92249 নম্বরে পাঠাতে হবে ৷ দিল্লির বাসিন্দা পেট্রোল ও ডিজেলের দাম জানতে চাইলে RSP 102072 লিখে 92249 92249 নম্বরে পাঠাতে হবে ৷
        advertisement
        প্রতিদিন সকাল ৬টায় দেশের সরকারি তেল সংস্থাগুলি পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে ৷ পেট্রোল ও ডিজেলের দামের উপরে এক্সাইজ ডিউটি, ডিলার কমিশন ও অন্যান্য চার্জ যুক্ত করার পর প্রায় দ্বিগুণ দাম দিয়ে তেল কিনতে হয় উপভোক্তাদের ৷
        Click here to add News18 as your preferred news source on Google.
        ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
        view comments
        বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
        Petrol Diesel Prices : ১১৪ ডলারের কাছাকাছি ক্রুডের দাম, তাহলে কী ফের বাড়বে পেট্রোল-ডিজেলের দাম....
        Next Article
        advertisement
        Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
        বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
        • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

        • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

        • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

        VIEW MORE
        advertisement
        ফরচুন কুকি
        ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
        fortune cookie
        advertisement