advertisement

PNB-র বিশেষ অফার! ২৫০ টাকা দিয়ে অ্যাকাউন্ট খুললে ম্যাচিউরিটিতে পেয়ে যাবেন ১৫ লক্ষ টাকা

Last Updated:

বর্তমানে সুকন্যা সমৃদ্ধি যোজনায় ৭.৬ শতাংশ সুদ মিলছে ৷ এর উপর ইনকাম ট্যাক্স ছাড় পাওয়া যায় ৷

#নয়াদিল্লি: মেয়ের ভবিষ্যত সুরক্ষিত করার জন্য পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে (Punjab National Bank) সুকন্যা সমৃদ্ধি যোজনা (Sukanya Samriddhi Yojana- SSY) খুলতে পারবেন ৷ এই যোজনায় বাবা-মায়েরা বা অভিভাবকরা তাঁদের মেয়েদের নামে অ্যাকাউন্ট খুলতে পারবেন ৷ অধিকতম দুটি মেয়ের নামে এই অ্যাকাউন্ট খোলা যেতে পারে ৷ এক জনের নামে একটি অ্যাকাউন্টই খোলা যাবে ৷
কত টাকা রাখতে হবে ডিপোজিট- এখানে ন্যূনতম ২৫০ টাকা ডিপোজিট করতে হবে ৷ অধিকতম এক বছরে ১,৫০,০০০ টাকা জমা করা যেতে পারে ৷ বর্তমানে সুকন্যা সমৃদ্ধি যোজনায় ৭.৬ শতাংশ সুদ মিলছে ৷ এর উপর ইনকাম ট্যাক্স ছাড় পাওয়া যায় ৷
ম্যাচিউরিটিতে কী ভাবে পাবেন ১৫ লক্ষ টাকা - এই স্কিমে প্রতি মাসে ৩০০০ টাকা ইনভেস্ট করলে বছরে ৩৬০০০ টাকা হয় ৷ ১৪ বছর পর ৭.৬ শতাংশ বার্ষিক কম্পাউন্ডিং ইন্টারেস্ট হিসেবে আপনি পেয়ে যাবেন ৯,১১,৫৭৪ টাকা ৷ ২১ বছর অর্থাৎ ম্যাচিউরিটিতে এই টাকা প্রায় ১৫,২২,২২১ টাকা হয় ৷
advertisement
advertisement
সুকন্যা সমৃদ্ধি যোজনা আপনি পোস্ট অফিস ও কমার্শিয়াল ব্যাঙ্কের শাখায় এই অ্যাকাউন্ট খোলা যেতে পারে ৷
এই অ্যাকাউন্ট খোলার জন্য ফর্মের সঙ্গে পোস্ট অফিস বা ব্যাঙ্কে মেয়ের বার্থ সার্টিফিকেট জমা দিতে হবে ৷ এছাড়া বাবা মায়ের প্যান কার্ড, রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট ঠিকানার প্রমাণ পত্র ও আইডি হিসেবে জমা দিতে হবে ৷
advertisement
প্রতি বছর ন্যূনতম ২৫০ টাকা জমা না করলে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে ৷ অ্যাকাউন্ট রিভাইভ করার জন্য ন্যূনতম টাকা ও ৫০ টাকা পেনাল্টি জমা দিতে হবে ৷ অ্যাকাউন্ট খোলার পর থেকে ১৫ বছর পর্যন্ত রিভাইভ করা যাবে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
PNB-র বিশেষ অফার! ২৫০ টাকা দিয়ে অ্যাকাউন্ট খুললে ম্যাচিউরিটিতে পেয়ে যাবেন ১৫ লক্ষ টাকা
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement