advertisement

ক্রমশই ঝাঁঝালো হচ্ছে পেঁয়াজ, দীপাবলি পর্যন্ত ১০০ টাকা প্রতি কিলো দাম হওয়ার সম্ভাবনা

Last Updated:

বৃষ্টিতে মাঠে পেঁয়াজের ফসল নষ্ট হয়ে গিয়েছে ৷ এর জেরেই পেঁয়াজের দাম অনেকটাই বেড়ে গিয়েছে ৷

#নয়াদিল্লি: ফের দাম বাড়তে চলেছে পেঁয়াজের ৷ মনে করা হচ্ছে এই গতিতে পেঁয়াজের দাম বাড়তে থাকলে দীপাবলিতে আকাশছোঁয়া হতে চলেছে পেঁয়াজের দাম ৷ বর্তামানে পেঁয়াজের দাম প্রায় ৪০-৫০ টাকা কিলো ৷ সোমবার দেশের সবচেয়ে বড় পেঁয়াজ মান্ডি নাসিকে পেয়াঁজের দাম প্রায় ৬৮০২ টাকা প্রতি ক্যুইন্টাল হয়ে গিয়েছে ৷ এখনও পর্যন্ত এবছরে পেঁয়াজের এটাই সবচেয়ে বেশি দাম ৷ ব্যবসায়ীদের মতে আগামী দিনে রিটেল মার্কেটে পেঁয়াজের দাম ১০০ টাকা পর্যন্ত হতে পারে ৷
ইংরেজি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গত কয়েকদিনে মহারাষ্ট্রের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি হয়েছে ৷ বৃষ্টিতে  মাঠে পেঁয়াজের ফসল নষ্ট হয়ে গিয়েছে ৷ এর জেরেই পেঁয়াজের দাম অনেকটাই বেড়ে গিয়েছে ৷
মহারাষ্ট্র, রাজস্থান, গুজরাত ও কর্ণাটকে ক্ষতিগ্রস্ত হয়েছে ফসল ৷ এর জেরে ব্যবসায়ীরা পেঁয়াজ স্টোর করতে শুরু করে দিয়েছে ৷ নতুন ফসল ফেব্রুয়ারি মাসে আসবে ৷ ততদিন পর্যন্ত পেঁয়াজের দাম কমার সম্ভাবনা নেই ৷ পাশাপাশি লকডাউনের পর আস্তে আস্তে সমস্ত হোটেল ও ধাবা খুলে গিয়েছে ৷ ফের পেঁয়াজের চাহিদা বেড়েছে ৷ এর জেরেও কিছুটা দাম বেড়েছে ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
ক্রমশই ঝাঁঝালো হচ্ছে পেঁয়াজ, দীপাবলি পর্যন্ত ১০০ টাকা প্রতি কিলো দাম হওয়ার সম্ভাবনা
Next Article
advertisement
Mamata Banerjee on Ajit Pawar Plane Crash: 'পুরনো দলে ফেরার আগেই কেন দুর্ঘটনা?' অজিত পওয়ারের মৃত্যুতে বিস্ফোরক ইঙ্গিত মমতার, সুপ্রিম কোর্টের অধীনে তদন্ত দাবি
'পুরনো দলে ফেরার আগেই কেন দুর্ঘটনা?' বিস্ফোরক মমতা, সুপ্রিম কোর্টের অধীনে তদন্ত দাবি
  • অজিত পওয়ারের মৃত্যুতে বিস্ফোরক অভিযোগ মমতার৷

  • পুরনো দল এনসিপি-তে মিশে যেতে চেয়েছিলেন পওয়ার, দাবি মুখ্যমন্ত্রীর৷

  • সুপ্রিম কোর্টের অধীনে তদন্তের দাবি৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement