advertisement

‘ফেক নিউজ’ থেকে সাবধান... ট্যুইটারে সবাইকে সচেতন করলেন রতন টাটা

Last Updated:

ভুল খবর ছড়িয়ে পড়া নিয়ে চিন্তায় রতন টাটা ৷

#মুম্বই: ফেক নিউজ ! হ্যাঁ, বিশ্বজুড়ে এই করোনা তাণ্ডবের মাঝে যে কোনও ধরনের ভুল খবর যে আরও বিপদে ফেলে দিতে পারে যে কাউকে ৷ সে বিষয়ে কোনও সন্দেহ নেই ৷ বিশ্বজুড়ে অনেক ভুল খবর বা সোশ্যাল মিডিয়ায় গুজবের জেরে এর মধ্যে অনেক সাংঘাতিক ঘটনাই ঘটেছে ৷ এমনকী, ভুল খবরকে সত্যি ভেবে মৃত্যুও হয়েছে মানুষের ৷ তাই ভুল খবর যতোটা এড়িয়ে চলা যায়, ততোই মঙ্গল ৷
এমনই একটি ‘ফেক নিউজ’-এর উদাহরণ ট্যুইটারে শেয়ার করেছেন টাটা গোষ্ঠীর প্রাক্তন চেয়ারম্যান রতন টাটা ৷ একটি হিন্দি সংবাদপত্রে প্রকাশিত খবরের স্ক্রিন শট দিয়ে তিনি লিখেছেন, ‘‘ আমার এই নিয়ে খুব ভয় ৷ যেটা আমি বলিনি, সেটা কোথাও প্রকাশিত হলে ৷ এরকম কোনও ভুল খবর আমার নজরে পড়লে আমি অবশ্যই তা তুলে ধরব ৷ সবসময়েই আপনাদের বলব, যে খবর পড়ার পর তার সত্যতা যাচাই করে নিন ৷ আমার ছবি দিয়ে কোথাও কোনও লেখা প্রকাশিত হলেই যে সেটা আমি বলেছি, তা কিন্তু নয় ৷ ’’
advertisement
advertisement
advertisement
প্রসঙ্গত যে খবরের স্ক্রিনশট রতন টাটা শেয়ার করেছেন, তাতে লেখা রয়েছে যে তিনি নাকি বলেছেন, ২০২০ সালটা শুধুমাত্র বেঁচে থাকার বছর ৷ ব্যবসায়ীরা কোনও লাভ-লোকসানের কথা এখন ভাবতে যাবেন না ৷ কিন্তু এমন কোনও কথাই যে কোনও সংবাদমাধ্যমকে তিনি বলেননি, তা স্পষ্ট করে দিয়েছেন রতন টাটা ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
‘ফেক নিউজ’ থেকে সাবধান... ট্যুইটারে সবাইকে সচেতন করলেন রতন টাটা
Next Article
advertisement
West Bengal Weather Update: সামান্য বাড়ল তাপমাত্রা, উত্তরে কুয়াশার দাপট, ফের কি পারদ নামবে? জেনে নিন পূর্বাভাস
সামান্য বাড়ল তাপমাত্রা, উত্তরে কুয়াশার দাপট, ফের কি পারদ নামবে? জেনে নিন পূর্বাভাস
  • সামান্য বাড়ল তাপমাত্রা

  • উত্তরে কুয়াশার দাপট

  • ফের কি পারদ নামবে? জেনে নিন পূর্বাভাস

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement