IMD Bengal Weather Update: উত্তরে মনোরম আবহাওয়া, ফেব্রুয়ারির শুরুতেই শীতের বিদায়ে পাহাড়মুখো পর্যটকরা
- Reported by:Ricktik Bhattacharjee
- Published by:Salmali Das
Last Updated:
IMD Bengal Weather Update: ফেব্রুয়ারি মাসের শুরুতেই উত্তরবঙ্গে কার্যত বিদায় নিয়েছে শীত। কনকনে ঠান্ডার বদলে এখন মনোরম আবহাওয়া, নীল আকাশ আর রোদের ছোঁয়ায় স্বস্তির নিঃশ্বাস নিচ্ছেন সাধারণ মানুষ। বদলে যাওয়া এই আবহাওয়া যেন নতুন করে প্রাণ ফিরিয়ে দিয়েছে পাহাড় ও সমতলের জনজীবনে।
advertisement
শীতের রেশ কাটতেই উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় দিনের তাপমাত্রা বেড়েছে উল্লেখযোগ্যভাবে। মালদহে সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছে ২৪.৭ ডিগ্রিতে, উত্তর দিনাজপুরে ২৭.৩ ডিগ্রি এবং দক্ষিণ দিনাজপুরে ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। কোচবিহারে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭.৯ ডিগ্রি, জলপাইগুড়িতে ২৮.৯ ডিগ্রি এবং আলিপুরদুয়ারে ২৬ ডিগ্রি সেলসিয়াস।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
advertisement
শিলিগুড়িতে সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছে প্রায় ২৯ ডিগ্রি সেলসিয়াস। উষ্ণ আবহাওয়ার জেরে শহরের পার্ক, নদীর ধারে এবং আশপাশের পর্যটন স্পটগুলিতে বাড়ছে মানুষের আনাগোনা। হোটেল ও ট্রাভেল ব্যবসার সঙ্গে যুক্তদের মতে, ফেব্রুয়ারির শুরুতেই পর্যটকের সংখ্যা বাড়ায় ভালো সিজনের ইঙ্গিত মিলছে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement







