South 24 Parganas News: লক্ষ্মীকান্তপুরের বাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ড! পরপর পুড়ল একাধিক দোকান, কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা
- Reported by:Nawab Ayatulla Mallick
- Published by:Sneha Paul
Last Updated:
South 24 Parganas News: ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুন এত দ্রুত ছড়িয়ে পড়েছিল অনেকেই দোকান থেকে কিছু বের করতে পারেননি। একাধিক ব্যবসায়ীর কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
মন্দিরবাজার, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিকঃ লক্ষ্মীকান্তপুরে বিধ্বংসী অগ্নিকাণ্ডের জেরে পুড়ল বাজারের একাংশ। লক্ষীকান্তপুরের বিজয়গঞ্জ বাজারে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। আগুনের লেলিহান শিখা বহু দূর থেকে দৃশ্যমান হয়। শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে বলে অনুমান করছেন দমকলকর্মীরা। আগুন লাগার পর মুহূর্তের মধ্যে একাধিক দোকানে আগুন ছড়িয়ে পড়ে। আতঙ্কিত ব্যবসায়ী ও স্থানীয়রা তড়িঘড়ি দমকলে খবর দেন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের ২ ইঞ্জিন। ঘন্টা তিনেকের চেষ্টার পর আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এই ঘটনায় বেশ কয়েকটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। পুড়ে নষ্ট হয় দোকানের ভিতর থাকা মালপত্র। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত।
আরও পড়ুনঃ মহিলাদের সমস্যা শুনবেন মহিলা অফিসার! বারুইপুর থানায় এই প্রথম ‘মহিলা হেল্প ডেস্ক’, চালু হল সাইবার সেলও
রাতেই ঘটনাস্থলে পৌঁছয় মন্দিরবাজার থানার পুলিশ। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুন এত দ্রুত ছড়িয়ে পড়েছিল অনেকেই দোকান থেকে কিছু বের করতে পারেননি। একাধিক ব্যবসায়ীর কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
advertisement
advertisement
সব মিলিয়ে, প্রাথমিকভাবে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তবে সঠিক ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে প্রশাসনের পক্ষ থেকে তালিকা তৈরি করা হচ্ছে। আগুন লাগার প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে মন্দিরবাজার থানার পুলিশ। দমকলও নিজস্ব রিপোর্ট প্রস্তুত করছে। এই ঘটনায় হতাহতের খবর না মিললেও এলাকা জুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা দ্রুত ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ চাইছেন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এদিন ঘটনাস্থল পরিদর্শনে আসেন মন্দিরবাজারের বিধায়ক জয়দেব হালদার। তিনি বলেন, গভীর রাতে শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। ইতিমধ্যেই সর্বস্তরে জানানো হয়েছে। একাধিক দোকান পুড়ে গিয়েছে। আমরা ব্যবসায়ীদের পাশে রয়েছি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
South Twenty Four Parganas,West Bengal
First Published :
Feb 04, 2026 9:11 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
South 24 Parganas News: লক্ষ্মীকান্তপুরের বাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ড! পরপর পুড়ল একাধিক দোকান, কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা










