South 24 Parganas News: মহিলাদের সমস্যা শুনবেন মহিলা অফিসার! বারুইপুর থানায় এই প্রথম 'মহিলা হেল্প ডেস্ক', চালু হল সাইবার সেলও

Last Updated:

South 24 Parganas News: মহিলাদের কথা ভেবে বারুইপুর থানায় এই প্রথম 'মহিলা হেল্প ডেস্ক' চালু করা হল। একইসঙ্গে প্রতারিত মানুষজনকে দ্রুত পরিষেবা দিতে সাইবার সেলও চালু করা হয়েছে।

বারুইপুর থানা মহিলা হেল্প ডেস্ক
বারুইপুর থানা মহিলা হেল্প ডেস্ক
বারুইপুর, দক্ষিণ ২৪ পরগনা, অর্পন মন্ডলঃ মহিলাদের সমস্যা নিয়ে প্রকাশ্যে বা থানার টেবিলে বলতে অনেকেই সংকোচ বোধ করেন। তাই এবার বারুইপুর থানায় নয়া উদ্যোগ নেওয়া হল। মহিলাদের কথা ভেবে বারুইপুর থানায় এই প্রথম ‘মহিলা হেল্প ডেস্ক’ চালু করা হল। সেখানে মহিলারা নিজেদের সমস্যার কথা মহিলা অফিসারের কাছে জানাতে পারবেন।
একইসঙ্গে বারুইপুর থানায় সাইবার সেলও চালু করা হয়েছে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে সাইবার প্রতারণার সংখ্যা দিন দিন বাড়ছে। থানায় অসংখ্য অভিযোগ জমা পড়ছে। প্রতারিত মানুষজনকে দ্রুত পরিষেবা দিতে তথা সাইবার প্রতারণার অভিযোগ নিতে আলাদা সেল তৈরি করল বারুইপুর থানার পুলিশ।
আরও পড়ুনঃ বেপরোয়া গতিতে বাইক ছোটানোর মাশুল! নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ডায়মন্ড হারবারে আহত ৫
মঙ্গলবার এই সেলের উদ্বোধন করেন বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার পিনাকী দত্ত। বারুইপুর থানার আইসি অর্ধেন্দুশেখর দে সরকার জানান, সাইবার প্রতারণার ক্ষেত্রে সময়টা খুব গুরুত্বপূর্ণ। টাকা হারানোর পর পদক্ষেপ করতে যত দেরি হবে, তত উদ্ধারের সম্ভাবনা কমবে। সেই কথা মাথায় রেখেই এই সেল ২৪ ঘণ্টা চালু রাখা হবে। অভিযোগ পেলেই দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
advertisement
advertisement
এছাড়া গত কয়েক মাসে চুরি বা হারিয়ে যাওয়া প্রায় ২৫টি মোবাইল উদ্ধার করে এদিন মালিকদের হাতে তুলে দেওয়া হয়। সম্প্রতি সাইবার প্রতারণার শিকার হয়ে লক্ষাধিক টাকা হারানো এক তরুণীর হাতেও খোওয়া যাওয়া টাকার বড় অংশ উদ্ধার করে ফিরিয়ে দেওয়া হয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
South 24 Parganas News: মহিলাদের সমস্যা শুনবেন মহিলা অফিসার! বারুইপুর থানায় এই প্রথম 'মহিলা হেল্প ডেস্ক', চালু হল সাইবার সেলও