advertisement

Money Making Tips: ৭ হাজার খরচে লাখ লাখ টাকা আয়...! ‘কাজলী পটল’ চাষ দেখাচ্ছে কামাল, চমকে দেবে লাভের অঙ্ক

Last Updated:

Money Making Tips: কাজলী পটলেই লক্ষ্মীলাভ! তিস্তার পাড়ের কৃষকদের সোনার ফসল জলপাইগুড়ির কাজলী পটল। তিস্তার পাড়ে বয়ে চলা খরস্রোতা নদীর পাশেই, ময়নাগুড়ি ব্লকের মরিচবাড়ী এলাকা।

+
News18

News18

জলপাইগুড়ি: কাজলী পটলেই লক্ষ্মীলাভ! তিস্তার পাড়ের কৃষকদের সোনার ফসল জলপাইগুড়ির কাজলী পটল। তিস্তার পাড়ে বয়ে চলা খরস্রোতা নদীর পাশেই, ময়নাগুড়ি ব্লকের মরিচবাড়ী এলাকা। এখানকার কৃষকদের মুখে হাসি ফোটাচ্ছে এক বিশেষ পটল—যার নাম কাজলী পটল। স্থানীয় ভাষায় নাম ‘কাজলী’, কারণ পটলের গায়ে ডোরাকাটা কালচে দাগ থাকে, যা একে আলাদা চেহারা দেয়। দেখতে ছোটখাটো হলেও স্বাদে ও গুণের শেষ নেই। জলপাইগুড়ির বাজারে এই পটল সহজলভ্য ও সস্তা বলে সাধারণ মানুষের মধ্যে এর জনপ্রিয়তা তুঙ্গে।
এই বিশেষ পটল চাষ হচ্ছে তিস্তার ধারে বালিমাটির জমিতে, যেখানে রাসায়নিক সারের প্রয়োজন পড়ে না বললেই চলে। কৃষকদের মতে, এক বিঘা জমিতে পটল চাষে খরচ পড়ে ৭ থেকে ১০ হাজার টাকা, আর লাভ হয় প্রায় ৩০-৩৫ হাজার টাকা পর্যন্ত! তাপমাত্রা ও মাটির বিশেষ গঠন কাজলী পটলের স্বাদে এনেছে অন্য মাত্রা।
advertisement
আরও পড়ুন: তুরস্ক থেকে রাজ্যে আসত বিশেষ জিনিস, দেদার চলত ব্যবসা! পাকিস্তানকে সমর্থন জানাজানি হতেই যা ঘটল…
কৃষকরা জানাচ্ছেন, সপ্তাহে অন্তত দু’দিন ফসল তোলা যায়। এই পটল স্থানীয় বাজার ছাড়াও চলে যাচ্ছে বাইরের রাজ্যের পাইকারি বাজারে।এখানকার কৃষকরা বলছেন, “এই পটল আমাদের আশীর্বাদ। রাসায়নিক ছাড়াই ফলন ভালহচ্ছে, লাভও হচ্ছে বেশ।” কাজলী পটল যেন শুধু এক ধরনের সবজি নয়—এ এক নির্ভরতার নাম, কৃষক পরিবারের আয়ের উৎস। প্রাকৃতিক সম্পদের সঙ্গে মানুষের শ্রম মিলে তৈরি হয়েছে সাফল্যের এই ছোট্ট সবুজ গল্প।
advertisement
advertisement
সুরজিৎ দে
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Money Making Tips: ৭ হাজার খরচে লাখ লাখ টাকা আয়...! ‘কাজলী পটল’ চাষ দেখাচ্ছে কামাল, চমকে দেবে লাভের অঙ্ক
Next Article
advertisement
Evening Snacks: মাত্র ৬০ টাকায় ভরপেট খাওয়া, হাক্কা নুডলসে মেতেছে কালচিনিবাসী
মাত্র ৬০ টাকায় ভরপেট খাওয়া,হাক্কা নুডলসে মেতেছে কালচিনিবাসী
  • মাত্র ৬০ টাকায় এক প্লেট হাক্কা নুডলস। সঙ্গে থাকছে সেজওয়ান চাটনি।

  • পরিমাণে এতটাই বেশি থাকে এই নুডলস যে রাতের খাবার না খেলেও চলবে।

  • আলিপুরদুয়ার জেলার হাসিমারা এলাকায় দোকান রয়েছে অমিত ওঁরাও-এর

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement