জীবন বাজি রেখে মানুষের সেবা! রাষ্ট্রপতি পুরস্কারে সম্মানিত হতে চলেছেন পুরুলিয়ার অসিত বন্দ্যোপাধ্যায়
- Reported by:Sarmistha Banerjee Bairagi
- local18
- Published by:Tias Banerjee
Last Updated:
জঙ্গলমহলের মুকুটে নয়া পালক, রাষ্ট্রপতি পুরস্কারে ভূষিত হচ্ছেন পুরুলিয়ার ভূমিপুত্র অসিত বন্দ্যোপাধ্যায়!
কোটশিলা, পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: জীবন বাজি রেখে বহুবার মানুষের সেবায় নিয়োজিত হয়েছেন পুরুলিয়ার ভূমিপুত্র অসিত বন্দ্যোপাধ্যায়। এবার তার কর্মকাণ্ডের স্বীকৃতি মিলতে চলেছে। রাষ্ট্রপতি পুরস্কারে সম্মানিত হতে চলেছেন দক্ষিণ-পূর্ব রেলের বোকারো ইউনিটের কর্মী অসিত বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি রাষ্ট্রপতি দফতরের পক্ষ থেকে এই খবর প্রকাশ্যে আসে। আর তাতেই খুশির হাওয়া জঙ্গলমহলে।
১৯৮৯ সালে রেলওয়েতে যোগদান করেন তিনি। ১৯৯২ সাল থেকে যুক্ত হন সিভিল ডিফেন্সের সঙ্গে। বর্তমানে তিনি সিভিল ডিফেন্স অফিসার হিসেবে কর্মরত।
advertisement
advertisement
নিজের কর্মজীবনে বহু সংকটজনক পরিস্থিতির মোকাবিলা করেছেন তিনি। করোনা মহামারী সময় বহু মানুষের কাছে অক্সিজেন ও খাবার পৌঁছে দিয়েছিলেন তিনি। এরই পাশাপাশি রেল কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের সময় ফায়ার জ্যাকেট পরে আগুন নেভানোর কাজ করেন তিনি। এরই সঙ্গে আহতদের প্রাথমিক চিকিৎসারও ব্যবস্থা করেন তিনি। অসিত বাবুর বাড়ি পুরুলিয়ার কোটশিলাতে হলেও কর্মসূত্রে তিনি থাকেন বোকারোতে। তবে তার পরিবার থাকেন পুরুলিয়াতে। অসিত বাবুর এই সাফল্যের খবর চাউর হতেই আনন্দে আত্মহারা পরিবার পরিজনেরা।
advertisement
এ বিষয়ে অসিত ব্যানার্জি বলেন, ছোটবেলা থেকে বহু কষ্ট করে তিনি বড় হয়ে উঠেছেন। তাকে যে সম্মানের জন্য যোগ্য বলে বিবেচিত করা হয়েছে তার জন্য তার ভীষণই ভাল লাগছে। তিনি নিজেকে নিয়ে গর্বিত বোধ করছেন। এই পুরস্কারে তার নাম থাকায় তিনি খুবই খুশি।
এ বিষয়ে অসিত বাবুর ছোট মেয়ে তৃষ্ণা মুখার্জী বলেন, তার বাবা রাষ্ট্রপতি পুরস্কার পেতে চলেছেন এটা তাদের কাছে খুবই গর্বের। ছোটবেলা থেকেই তিনি বাবাকে দেখে ইন্সপায়ার হয়েছেন। এটা তাদের সম্পূর্ণ পরিবারের গর্ব।
advertisement
বর্তমানে নিজের দায়িত্ব পালনের পাশাপাশি পরবর্তী প্রজন্মে ছেলেমেয়েদের বিপর্যয় মোকাবিলার প্রশিক্ষণ দিচ্ছেন অসিত বাবু। বহু মানুষের অনুপ্রেরণা তিনি। তার এই সাফল্যে গর্বিত গোটা জঙ্গলমহল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Puruliya,West Bengal
First Published :
Feb 03, 2026 8:46 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
জীবন বাজি রেখে মানুষের সেবা! রাষ্ট্রপতি পুরস্কারে সম্মানিত হতে চলেছেন পুরুলিয়ার অসিত বন্দ্যোপাধ্যায়








