advertisement

Investment in Gold : অক্ষয় তৃতীয়াতে সোনায় বিনিয়োগ করা সঠিক হবে ? কী বলছেন বিশেষজ্ঞরা

Last Updated:

Investment in Gold : চলতি বছরে ৬০ হাজার টাকা হতে পারে সোনার দাম-

#নয়াদিল্লি: আজ থেকে ঠিক এক সপ্তাহ পর অর্থাৎ আগামী মঙ্গলবার ৩ মে অক্ষয় তৃতীয়া রয়েছে ৷ অক্ষয় তৃতীয়ায় সোনা কেনা বা সোনায় ইনভেস্ট করা শুভ মনে করা হয় ৷ বর্তমানে সোনার দাম অনেকটাই কমেছে ৷ এখন প্রশ্ন হচ্ছে এর মধ্যে সোনায় বিনিয়োগ করা কী সঠিক হবে ?
মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে গত ৬ দিনে সোনার দাম প্রতি ১০ গ্রামে প্রায় ১৮০০ টাকা কমেছে ৷ গ্লোবাল মার্কেটে সোনার দাম প্রায় এক মাস ধরে নীচের দিকেই রয়েছে ৷ এর জেরে যে প্রশ্ন উঠছে সেটা হল এখন সোনায় ইনভেস্ট করে আগামী দিনে কী লাভ করা যাবে ?
advertisement
advertisement
কী বলছেন বিশেষজ্ঞরা ?
কমোডিটি এক্সপার্ট অজয় কেডিয়া জানিয়েছেন, আপনি যদি সোনায় ইনভেস্ট করতে চান তাহলে করে ফেলুন ৷ আগামী কয়েক মাসে সোনার দাম বাড়ার সম্ভাবনা রয়েছে ৷ রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলতে থাকা যুদ্ধের জেরে সোনার দাম আগে থেকেই অনেকটাই বেড়ে গিয়েছে ৷ গত কয়েকদিন অবশ্য সোনার দামে পতন দেখা গেলেও আগামী দিনে দাম বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বিশেষজ্ঞদের ৷
advertisement
চলতি বছরে ৬০ হাজার টাকা হতে পারে সোনার দাম-
বিশেষজ্ঞদের মতে ২০২২ সালে সোনার দাম প্রতি ১০ গ্রামে ৫৮ থেকে ৬০ হাজার টাকা হতে পারে ৷ এর মূল কারণ হচ্ছে বিশ্বজুড়ে বাড়তে থাকা মূল্যবৃদ্ধি ৷ রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ থেমে গেলেও সোনার দাম ৫০ হাজার টাকার নীচে নামবে না বলেই মনে করা হচ্ছে ৷
advertisement
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলতে থাকা যুদ্ধ থামার আপাতত কোনও সম্ভাবনা রয়েছে ৷ বাড়তে থাকা সঙ্কটের জেরে সোনার দামের উপর ফের প্রভাব পড়তে শুরু করেছে ৷ গ্লোবাল মার্কেটে সোনার দাম এদিন সকালে ০.৩ শতাংশ বেড়ে প্রতি আউন্সে ১৯০২.৪৬ ডলার হয়েছে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Investment in Gold : অক্ষয় তৃতীয়াতে সোনায় বিনিয়োগ করা সঠিক হবে ? কী বলছেন বিশেষজ্ঞরা
Next Article
advertisement
ইরান প্রথমবারের মতো ব্যবহার করল ‘ডান্সিং মিসাইল’! রাডার দেখলেই সাপের মতো ঢেউ খেলায়, তারপর করে হামলা
ইরান প্রথমবারের মতো ব্যবহার করল ‘ডান্সিং মিসাইল’! রাডার দেখলেই সাপের মতো ঢেউ খেলায়, তারপর করে হামলা
  • সেজ্জিল ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি দুই-ধাপের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র

  • এটি মিডিয়াম-রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল, যা প্রায় ২ হাজার কিলোমিটার উচ্চতায় ওড়ে

  • ডান্সিং মিসাইল’ নামটি এসেছে তার উচ্চতায় দিক পরিবর্তনের ক্ষমতার জন্য

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement