advertisement

এই সরকারি যোজনায় প্রতিদিন এতো টাকা জমা করলে পেয়ে যাবেন কোটি কোটি টাকা

Last Updated:

এখানে আপনার টাকা সুরক্ষিত থাকার পাশাপাশি পেয়ে যাবেন গ্যারেন্টিড রিটার্ন ৷

#নয়াদিল্লি: দীর্ঘ সময়ের জন্য ইনভেস্ট করার কথা ভাবছেন ? তাহলে আপনার জন্য সবচেয়ে ভাল অপশন হচ্ছে পাবলিক প্রভিডেন্ট ফান্ড (Public Provident Fund) ৷ চাকুরিজীবীরা ১৫ বছরের জন্য পিপিএফ অ্যাকাউন্ট খুলে মোটা টাকার ফান্ড তৈরি করতে পারবেন ৷ এই অ্যাকাউন্টের বিশেষ ফিচার হল ম্যাচিউরিটির পর আর ৫-৫ বছরের জন্য সময় বাড়ানো যেতে পারে ৷ পোস্ট অফিস বা যে কোনও ব্যাঙ্কে এই অ্যাকাউন্ট খোলা যেতে পারে ৷ বর্তমানে এই যোজনায় ৭.১ শতাংশ সুদ মিলছে ৷
পিপিএফ-এর পাশাপাশি বর্তমানে শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড ও ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করার একাধিক অপশন রয়েছে যেখানে প্রচুর টাকা রিটার্ন পাওয়া যায় ৷ কিন্তু তাহলে কেন কেউ পিপিএফ-এ বিনিয়োগ করবে ৷
advertisement
advertisement
রিটার্নের গ্যারেন্টি-
পিপিএফ অ্যাকাউন্টের ম্যাচিউরিটি ১৫ বছরে হয় ৷ এই অ্যাকাউন্টে ৭.১ শতাংশ হিসেবে কম্পাউন্ডিং ইন্টারেস্ট দেওয়া হয় ৷ এখানে বছরে অধিকতম ১.৫ লক্ষ টাকা জমা করা যেতে পারে ৷ এখানে আপনার টাকা সুরক্ষিত থাকার পাশাপাশি পেয়ে যাবেন গ্যারেন্টিড রিটার্ন ৷ এখানে ইনভেস্ট করে আপনি সহজেই কোটিপতি হয়ে উঠতে পারবেন ৷
advertisement
প্রতিদিন কেবল ৪১৭ টাকা বিনিয়োগ করতে হবে
বর্তমান সুদের হার হিসেবে (৭.১ শতাংশ) কোটি টাকার ফান্ড বানাতে আপনাকে প্রতিদিন ৪১৭ টাকা বিনিয়োগ করতে হবে ৷ পিপিএফ অ্যাকাউন্ট ১৫ বছরে ম্যাচিউর হয় ৷ কিন্তু আপনি চাইলে ৫-৫ বছরের জন্য অ্যাকাউন্টের সময়সীমা বাড়াতে পারবেন ৷ পিপিএফ-এ ট্যাক্স বেনিফিট পাওয়া যায় ৷
advertisement
প্রতি বছর পিপিএফ অ্যাকাউন্টে ১.৫ লক্ষ টাকা (দিনে ৪১৭ টাকা) বিনিয়োগ করলে আপনার মোট ইনভেস্টমেন্ট ২২.৫০ টাকা হয় ৷ ম্যাচিউরিটি পর্যন্ত ৭.১ শতাংশ কম্পাউন্ডিং ইন্টারেস্ট পেলে সুদ পাবেন ১৮.১৮ টাকা ৷ ১৫ বছর পর পেয়ে যাবেন ৪০.৬৮ লক্ষ টাকা ৷ ১৫ বছর পর আরও ১০ বছরের জন্য অ্যাকাউন্ট জারি রাখলে আপনি সুদ-সহ পেয়ে যাবেন মোট ১.০৩ কোটি টাকা ৷
advertisement
বছরে অধিকতম ১.৫০ লক্ষ টাকা ইনভেস্ট করতে পারবেন পিপিএফ অ্যাকাউন্টে -
পিপিএফ অ্যাকাউন্টে বছরে অধিকতম ১.৫০ লক্ষ টাকা জমা করতে পারবেন ৷ আপনি এই টাকা একবারে বা ১২টি কিস্তিতে দিতে পারেন ৷ ন্যূনতম ৫০০ টাকা ইনভেস্ট করতে হবে ৷ ১০ বছরের কম বয়সের বাচ্চার নামেও এই অ্যাকাউন্ট খুলতে পারবেন ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
এই সরকারি যোজনায় প্রতিদিন এতো টাকা জমা করলে পেয়ে যাবেন কোটি কোটি টাকা
Next Article
advertisement
দলের তরুণ আইনজীবী মুখ, হেরেছিলেন লোকসভায়! সেই সায়ন বন্দ্যোপাধ্যায়কে কোন কেন্দ্র থেকে প্রার্থী করল CPIM? দারুণ চমক
দলের তরুণ আইনজীবী মুখ, হেরেছিলেন লোকসভায়! সেই সায়ন বন্দ্যোপাধ্যায়কে কোন কেন্দ্র থেকে প্রার্থী করল CPIM? দারুণ চমক
  • প্রার্থী তালিকায় অন্যতম চমক হিসেবে উঠে এসেছেন তরুণ আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়

  • সায়ন বন্দ্যোপাধ্যায় পেশায় আইনজীবী এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতক।

  • প্রাথমিক তালিকা প্রকাশের পরই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement