advertisement

Investment Plan For Children: সন্তানের ভবিষ্যৎ হবে অধিক সুরক্ষিত; একত্রে বিনিয়োগ করা যেতে পারে সুকন্যা সমৃদ্ধি যোজনা ও ইক্যুইটি ফান্ডে!

Last Updated:

Investment Plan For Children: নিজেদের প্রয়োজন অনুযায়ী সুকন্যা সমৃদ্ধি যোজনা ও ইক্যুইটি ফান্ডে বিনিয়োগ করা যেতে পারে।

#নয়াদিল্লি: সন্তানের ভবিষ্যতের জন্য প্রত্যেকেই ভালো জায়গায় বিনিয়োগ করার চেষ্টা করে। ভবিষ্যতে ভালো রিটার্ন পাওয়াই আসল লক্ষ্য। কন্যাসন্তানদের জন্য একটি ভালো যোজনা হল সুকন্যা সমৃদ্ধি যোজনা (Sukanya Samriddhi Yojana)। এই যোজনায় বর্তমানে ৭.৬ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে। এটি একটি দীর্ঘমেয়াদি যোজনা। ভবিষ্যতে ভালো রিটার্ন পাওয়ার জন্য সুকন্যা সমৃদ্ধি যোজনার সঙ্গে সঙ্গে ইক্যুইটি ফান্ডেও (Equity Fund) বিনিয়োগ করা যেতে পারে। ইক্যুইটি ফান্ড শেয়ার বাজারের ওপর নির্ভর করার ফলে এখানে কিছুটা ঝুঁকি রয়েছে। কিন্তু ইক্যুইটি ফান্ডে বিনিয়োগ করলে ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে। নিজেদের প্রয়োজন অনুযায়ী সুকন্যা সমৃদ্ধি যোজনা ও ইক্যুইটি ফান্ডে বিনিয়োগ করা যেতে পারে।
সুকন্যা সমৃদ্ধি যোজনা ও ইক্যুইটি ফান্ডে বিনিয়োগ
সন্তানের উজ্জ্বল ও সুরক্ষিত ভবিষ্যতের জন্য উপযুক্ত জায়গায় বিনিয়োগ করা দরকার। বর্তমানে সুকন্যা সমৃদ্ধি যোজনায় ভালো সুদ দেওয়া হচ্ছে। কিন্তু দীর্ঘমেয়াদি সময়ের কথা ভেবে অর্থাৎ সন্তানের ভবিষ্যতের কথা মাথায় রেখে সুকন্যা সমৃদ্ধি যোজনার সঙ্গে ইক্যুইটি ফান্ডেও বিনিয়োগ করা দরকার।
advertisement
advertisement
- যাঁরা একদম ঝুঁকি নিতে রাজি নন তাঁদের ক্ষেত্রে সবথেকে ভালো হল অন্য কোথাও বিনিয়োগ না করে পুরো ১০০ শতাংশ সুকন্যা সমৃদ্ধি যোজনা এবং পিপিএফে (PPF) বিনিয়োগ করা।
- যাঁরা অল্প পরিমাণে ঝুঁকি নিতে রাজি তাঁদের জন্য সবথেকে ভালো হল ৭৫ শতাংশ সুকন্যা সমৃদ্ধি যোজনা এবং পিপিএফে বিনিয়োগ করে, বাকি ২৫ শতাংশ ইক্যুইটি ফান্ডে বিনিয়োগ করা।
advertisement
- যাঁরা ব্যাল্যান্স বজায় রাখতে চান তাঁদের জন্য সবথেকে ভালো হল ৫০ শতাংশ সুকন্যা সমৃদ্ধি যোজনা এবং পিপিএফে বিনিয়োগ করে, বাকি ৫০ শতাংশ ইক্যুইটি ফান্ডে বিনিয়োগ করা।
- যাঁরা ঝুঁকি নিতে পছন্দ করেন তাঁদের জন্য সবথেকে ভালো হল ৭৫ থেকে ১০০ শতাংশ ইক্যুইটি ফান্ডে বিনিয়োগ করা। যদি ৭৫ শতাংশ ইক্যুইটি ফান্ডে বিনিয়োগ করা হয় তাহলে বাকি ২৫ শতাংশ সুকন্যা সমৃদ্ধি যোজনায় বিনিয়োগ করতে হবে।
advertisement
এসআইপি (SIP) অ্যামাউন্ট
সন্তানের ভবিষ্যতের জন্য ভালো রিটার্ন পেতে চাইলে এসআইপি-র মাধ্যমে বিনিয়োগ করা যেতে পারে। এর মাধ্যমে ইক্যুইটি ফান্ড এবং অন্যান্য ফান্ডে বিনিয়োগ করা যায়। এখানে ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে। নিজেদের সন্তানের বয়স অনুযায়ী কত দিনের জন্য এবং কত টাকা টার্গেট এই বিষয়গুলো নির্ণয় করে এসআইপি-র মাধ্যমে বিনিয়োগ শুরু করা দরকার। এই সকল বিষয়ের ওপর নির্ভর করে এসআইপি-র মাসিক কিস্তি।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Investment Plan For Children: সন্তানের ভবিষ্যৎ হবে অধিক সুরক্ষিত; একত্রে বিনিয়োগ করা যেতে পারে সুকন্যা সমৃদ্ধি যোজনা ও ইক্যুইটি ফান্ডে!
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement