advertisement

LPG Price: এই শহরগুলিতে ১০০০ টাকার বেশি দাম হয়ে গিয়েছে রান্নার গ্যাস সিলিন্ডারের !

Last Updated:

LPG Price: দৈনিক ভাস্করের একটি রিপোর্ট অনুযায়ী, বর্তমানে দেশের প্রায় ১১টি শহরে সিলিন্ডারের দাম ১০০০ টাকার বেশি হয়ে গিয়েছে ৷

১০০০ টাকা ছাড়িয়ে গেল রান্নার গ্যাসের দাম৷
১০০০ টাকা ছাড়িয়ে গেল রান্নার গ্যাসের দাম৷
#নয়াদিল্লি: প্রায় ৫ মাস পর মঙ্গলবার ৫০ টাকা দাম বাড়ল রান্নার গ্যাস সিলিন্ডারের ৷ এর জেরে একাধিক শহরে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম প্রায় ১০০০ টাকার বেশি হয়ে গেছে ৷ বেশিরভাগ শহরে এবার সিলিন্ডারের দাম ৯৫০ টাকা হয়ে গিয়েছে ৷
দৈনিক ভাস্করের একটি রিপোর্ট অনুযায়ী, বর্তমানে দেশের প্রায় ১১টি শহরে সিলিন্ডারের দাম ১০০০ টাকার বেশি হয়ে গিয়েছে ৷ এই শহরগুলির মধ্যে মধ্যপ্রদেশের ভিন্ড, গোয়ালিয়ার ও মুরেনা সামিল রয়েছে ৷ ভিন্ডে সিলিন্ডারের দাম এখন ১০৩১ টাকা, গোয়ালিয়ারে ১০৩৩.৫০ টাকা ৷ এর পাশাপাশি মধ্যপ্রদেশের মুরেনায় ১০৩৫ টাকায় মিলবে সিলিন্ডার ৷
advertisement
advertisement
বিহার ও ছত্তীসগড়ের এই শহরগুলিতে গ্যাসের দাম সবচেয়ে বেশি-
বিহারের বেশ কিছু শহরে সিলিন্ডারের দাম ১০০০ টাকার বেশি হয়ে গেছে ৷ পটনায় ১০৪৮ টাকা, ভাগলপুরে ১০৪৭.৫০ টাকায় মিলছে সিলিন্ডার ৷ বিহারের ঔরাঙ্গাবাদে ১০৪৬ টাকা দিতে হবে গ্যাস সিলিন্ডারের জন্য ৷ ঝাড়খণ্ডের দুমকায় ১০০৭ টাকা এবং রাঁচিতে ১০০৭ টাকায় মিলবে সিলিন্ডার ৷ ছত্তীসগড়ের কাংকেরে এখন গ্যাস সিলিন্ডারের দাম ১০৩৮ টাকা, রায়পুরে ১০৩১ টাকায় মিলবে সিলিন্ডার ৷ উত্তরপ্রদেশের সোনভদ্রে গ্যাস সিলিন্ডারের দাম ১০১৯ টাকা হয়ে গিয়েছে ৷
advertisement
বাড়ির রান্নার গ্যাসের দাম বৃদ্ধির পর থেকে এখন দিল্লিতে ১৪.২ কিলোর সিলিন্ডারের দাম ৯৪৯.৫ টাকা হয়ে গিয়েছে যা আগে ৮৯৯.৫০ টাকা ছিল ৷ কলকাতায় সিলিন্ডারের দাম ৯২৬ থেকে ৯৭৬ টাকা হয়েছে ৷ লখনউতে রান্নার গ্যাসের দাম এখন ৯৮৭.৫ টাকা ৷
advertisement
৫ ও ১০ কিলোগ্রামের সিলিন্ডারের দামও বেড়ে গিয়েছে
তেল সংস্থাগুলি না কেবল বাড়ির রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি করা হয়েছে, বরং ৫ কিলোগ্রাম ও ১০ কিলোগ্রামের সিলিন্ডারের দামও বাড়ানো হয়েছে ৷ এখন ৫ কিলোর এলপিজি সিলিন্ডার ৩৪৯ টাকা ও ১০ কিলোর সিলিন্ডারের ৬৬৯ টাকায় মিলবে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
LPG Price: এই শহরগুলিতে ১০০০ টাকার বেশি দাম হয়ে গিয়েছে রান্নার গ্যাস সিলিন্ডারের !
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement