advertisement

Multibagger Penny Stock: মাত্র ২ বছরে ১ লাখ টাকা হয়ে গেল ৫০ লাখ! বিপুল রিটার্ন দিচ্ছে এই পেনি স্টক

Last Updated:

Multibagger Penny Stock: ছোট ও পেনি স্টকের (Penny Stocks) ক্ষেত্রে ২০২১ দুর্দান্ত ছিল ৷ দেখা গিয়েছে পেনি স্টকে ইনভেস্ট করলে বেশি অনেকটাই রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে ৷

#নয়াদিল্লি: করোনা মহামারির জেরে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তার থেকে আসতে আসতে ঘুরে দাঁড়াচ্ছে স্টক মার্কেট ৷ গত বছর বিনিয়োগকারীদের বেশ ভাল রিটার্ন দিয়েছে স্টক মার্কেট ৷ ২০২১-এ ভারতীয় শেয়ার বাজার ভাল সংখ্যক মাল্টিব্যাগার স্টক দিয়েছে ৷ মাল্টিব্যাগার শেয়ারের এই লিস্টে সমস্ত সেগমেন্টের শেয়ার সামিল রয়েছে ৷
ছোট ও পেনি স্টকের (Penny Stocks) ক্ষেত্রে ২০২১ দুর্দান্ত ছিল ৷ দেখা গিয়েছে পেনি স্টকে ইনভেস্ট করলে বেশি অনেকটাই রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে ৷ অবশ্যই তার জন্য সংস্থার ফান্ডামেন্টাল মজবুত হতে হবে ৷
advertisement
লয়েডস স্টিল ইন্ডাস্ট্রিজও (Lloyds Steels Industries) এমন একটি স্টক যা গত বছর মাল্টিব্যাগার পেনি স্টকে দুর্দান্ত রিটার্ন দিয়েছে ৷ এই মেটাল স্টক ২০২০ জানুয়ারিতে ০.৫০ টাকা ছিল, যা বেড়ে ২৪.৯৫ টাকা প্রতি শেয়ারে হয়ে গিয়েছে ৷ গত ২ বছরে এই স্টকের বৃদ্ধি হয়েছে প্রায় ৪৯০০ শতাংশ ৷
advertisement
লয়েডস স্টিল ইন্ডাস্ট্রিজের শেয়ার প্রাইস
গত এক সপ্তাহে এই মাল্টি ব্যাগার পেনি স্টক ২০.৬৫ টাকা থেকে বেড়ে ২৪.৯৫ টাকা ৷ এতে লয়েডস স্টিল ইন্ডাস্ট্রিজের শেয়ার হোল্ডাররা প্রায় ২১ শতাংশ রিটার্ন পেয়েছে ৷ গত এক মাসে পেনি স্টক ১০.৮০ টাকা থেকে বেড়ে ২৪.৯৫ টাকা হয়ে গিয়েছে ৷ অর্থাৎ শেয়ার হোল্ডাররা প্রায় ১৩০ শতাংশ রিটার্ন পেয়েছেন ৷
advertisement
গত ৬ মাসে লয়েডস স্টিল ইন্ডাস্ট্রিজের শেয়ারের মূল্য ৩.৪৫ টাকা থেকে বেড়ে ২৪.৯৫ টাকা হয়ে গিয়েছে ৷ এই স্টকের প্রায় ৬২৫ শতাংশ বৃদ্ধি হয়েছে ৷ এই ভাবে গত এক বছরে এই মাল্টি ব্যাগার পেনি স্টক (multibagger penny stock) ১.০০ প্রতি শেয়ার থেকে বেড়ে ২৪.৯৫ টাকা প্রতি শেয়ার হয়ে গিয়েছে ৷ এই সময়ের মধ্যে প্রায় ২৪০০ শতাংশ বৃদ্ধি হয়েছে এই স্টকের ৷ একই ভাবে গত ২ বছরে মাল্টি ব্যাগার পেনি স্টক ০.৫০ টাকা থেকে বেড়ে ২৪.৯৫ টাকা হয়ে গিয়েছে ৷
advertisement
নতুন বছরে লয়েডস স্টিল ইন্ডাস্ট্রিজের মাল্টি ব্যাগার পেনি স্টকে কেউ ১ লক্ষ টাকা ইনভেস্ট করলে সেটা আজ ১.২১ লক্ষ টাকা হয়ে যাবে ৷ কেউ এক মাস আগে এই স্টকে ইনভেস্ট করলে তাহলে ১ লক্ষ টাকা আজ ২.৩০ লক্ষ টাকা হয়ে যাবে ৷ এক বছর আগে ১ লক্ষ টাকা ইনভেস্ট করলে সেটা এখন ২৫ লক্ষ টাকা হয়ে যাওয়ার কথা ৷ একই হিসেবে ২ বছর আগে এই স্টকে ১ লক্ষ টাকা ইনভেস্ট করলে আজ প্রায় ৫০ লক্ষ টাকা হয়ে যাওয়ার কথা ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Multibagger Penny Stock: মাত্র ২ বছরে ১ লাখ টাকা হয়ে গেল ৫০ লাখ! বিপুল রিটার্ন দিচ্ছে এই পেনি স্টক
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement