advertisement

পোস্ট অফিসে অ্যাকাউন্ট রয়েছে ? তাহলে অবশ্যই এই নম্বরটি সেভ করে রাখুন

Last Updated:

এই পরিষেবার মাধ্যমে পোস্ট অফিসের বিভিন্ন ছোট সেভিংস স্কিম সম্পর্কে তথ্য জানতে পারবেন ৷

#নয়াদিল্লি: পোস্ট অফিসে কোনও অ্যাকাউন্ট খুলে থাকলে বা পোস্ট অফিসের কোনও স্কিমের সঙ্গে যুক্ত থাকলে এই খবরটি জেনে রাখা আপনার জন্য জরুরি ৷ ভারতীয় ডাক বিভাগ একটি নতুন ইন্টারঅ্যাক্টিভ ভয়েস রেসপন্স (IVR) পরিষেবা শুরু করেছে ৷ এই পরিষেবার মাধ্যমে পোস্ট অফিসের বিভিন্ন ছোট সেভিংস স্কিম সম্পর্কে তথ্য জানতে পারবেন ৷
এটা পুরোপুরি কম্পিউটারাইজড পরিষেবা ৷ স্মল সেভিংস স্কিম যেমন পিপিএফ (PPF), এনএসসি (NSC), সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY) বা অন্যান্য স্কিমের বিষয়ে আইভিআর থেকে জানতে পারবেন ৷ ভারতীয় ডাক বিভাগ এর জন্য 18002666868 টোল ফ্রি নম্বর জারি করেছে ৷ রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে কল করে যে কোনও গ্রাহক যে কোনও যোজনায় নিজের অ্যাকাউন্ট সম্পর্ক তথ্য জানতে পারবেন ৷
advertisement
advertisement
এই ভাবে করতে পারবেন ব্যালেন্স চেক
পিপিএফ বা অন্য যোজনার অ্যাকাউন্ট চেক করার হলে প্রথমে রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে 18002666868 নম্বর ডায়েল করতে হবে ৷ হিন্দিতে জানার জন্য ১ ক্লিক করতে হবে ৷ ইংরেজির জন্য ২ ৷ এরপর যে কোনও যোজনার অ্যাকাউন্ট ব্যালেন্স জানার জন্য ৫ টিপতে হবে ৷ এরপর ফোনে অ্যাকাউন্ট নম্বর দিয়ে হ্যাশ (#) টিপতেই আপনার ফোনে অ্যাকাউন্ট ব্যালেন্স চলে আসবে ৷
advertisement
কীভাবে কার্ড ব্লক করবেন ?
পোস্ট অফিসের এটিএম কার্ড থাকলে এবং সেটাকে ব্লক করতে চাইলে সেই কাজও আইভিআর এর মাধ্যমে করতে পারবেন ৷ এটিএম কার্ড বন্ধ করার জন্য 18002666868 ডায়ের করে ৬ টিপতে হবে ৷ এরপর নিজের কার্ড নম্বর দিয়ে অ্যাকাউন্ট নম্বর দিয়ে ফের ৩ টিপতে হবে ৷ এছাড়া যে কোনও ধরনের ব্যাঙ্কিং পরিষেবার জন্য ২ নম্বর টিপতে হবে ৷ অন্যান্য পরিষেবার জন্য ৭ নম্বর ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
পোস্ট অফিসে অ্যাকাউন্ট রয়েছে ? তাহলে অবশ্যই এই নম্বরটি সেভ করে রাখুন
Next Article
advertisement
ইরান প্রথমবারের মতো ব্যবহার করল ‘ডান্সিং মিসাইল’! রাডার দেখলেই সাপের মতো ঢেউ খেলায়, তারপর করে হামলা
ইরান প্রথমবারের মতো ব্যবহার করল ‘ডান্সিং মিসাইল’! রাডার দেখলেই সাপের মতো ঢেউ খেলায়, তারপর করে হামলা
  • সেজ্জিল ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি দুই-ধাপের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র

  • এটি মিডিয়াম-রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল, যা প্রায় ২ হাজার কিলোমিটার উচ্চতায় ওড়ে

  • ডান্সিং মিসাইল’ নামটি এসেছে তার উচ্চতায় দিক পরিবর্তনের ক্ষমতার জন্য

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement