advertisement

Educational Courses: স্বল্পমেয়াদি পড়াশোনায় কর্মসংস্থানের সুযোগ, বাড়ছে IT ডিপ্লোমার চাহিদা, কেমন কাজের সুযোগ মেলে?

Last Updated:

Educational Courses: তথ্যপ্রযুক্তি খাতে দক্ষ জনশক্তির চাহিদা ক্রমশ বাড়ছে। তাই আইটি ডিপ্লোমা কোর্স শেষ করার পর কম্পিউটার অপারেটর, ডাটা এন্ট্রি অপারেটর, ওয়েব ডিজাইনার, আইটি সাপোর্ট টেকনিশিয়ান বা সফটওয়্যার ডেভেলপমেন্টের মতো বিভিন্ন ক্ষেত্রে কাজের সুযোগ তৈরি হচ্ছে। 

+
বাড়ছে

বাড়ছে IT ডিপ্লোমার চাহিদা

বারাসত, জুলফিকার মোল্যা: আইটি ডিপ্লোমা কোর্সে বাড়ছে আগ্রহ, নতুন প্রজন্মের ভরসা তথ্যপ্রযুক্তি শিক্ষা। বর্তমান সময়ে তথ্যপ্রযুক্তির গুরুত্ব দিন দিন বেড়েই চলেছে। সরকারি-বেসরকারি বিভিন্ন ক্ষেত্রে কম্পিউটার ও প্রযুক্তিনির্ভর কাজের চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে আইটি ডিপ্লোমা কোর্সের প্রতিও আগ্রহ বাড়ছে ছাত্রছাত্রীদের মধ্যে। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের পর অনেকেই দ্রুত কর্মসংস্থানের লক্ষ্যে এই ধরনের কোর্সে ভর্তি হচ্ছেন।
আইটি ডিপ্লোমা কোর্স মূলত কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে তৈরি। এই কোর্সে কম্পিউটার ফান্ডামেন্টাল, প্রোগ্রামিং, ডাটাবেস ম্যানেজমেন্ট, ওয়েব ডিজাইনিং, হার্ডওয়্যার ও নেটওয়ার্কিংয়ের মতো বিষয় পড়ানো হয়। হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা বাড়ানোর উপর বিশেষ জোর দেওয়া হয়। ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টারের প্রশিক্ষক রাকেশ মণ্ডল জানান, এই ধরনের ডিপ্লোমা কোর্স সাধারণত ৬ মাস থেকে ১ বছর পর্যন্ত মেয়াদের হতে পারে। আবার কিছু প্রতিষ্ঠান ২ থেকে ৩ বছরের পূর্ণাঙ্গ ডিপ্লোমা কোর্সও পরিচালনা করে। মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পাশ করলেই বেশিরভাগ ক্ষেত্রে এই কোর্সে ভর্তি হওয়ার সুযোগ থাকে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ‘শেষ মুহূর্তে মুখের ওপর DA ছুঁড়ছেন’, ভোট ঘোষণা হতেই স্বমূর্তিতে দিলীপ! মমতাকে বেনজির আক্রমণ
শিক্ষাবিদদের মতে, তথ্যপ্রযুক্তি খাতে দক্ষ জনশক্তির চাহিদা ক্রমশ বাড়ছে। তাই ডিপ্লোমা কোর্স শেষ করার পর কম্পিউটার অপারেটর, ডাটা এন্ট্রি অপারেটর, ওয়েব ডিজাইনার, আইটি সাপোর্ট টেকনিশিয়ান বা সফটওয়্যার ডেভেলপমেন্টের মতো বিভিন্ন ক্ষেত্রে কাজের সুযোগ তৈরি হয়। বিশেষজ্ঞদের দাবি, প্রযুক্তিনির্ভর এই যুগে আইটি শিক্ষার গুরুত্ব আরও বাড়বে। ফলে ভবিষ্যতে আইটি ডিপ্লোমা কোর্স নতুন প্রজন্মের কাছে কর্মসংস্থানের একটি গুরুত্বপূর্ণ পথ হয়ে উঠতে পারে।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Educational Courses: স্বল্পমেয়াদি পড়াশোনায় কর্মসংস্থানের সুযোগ, বাড়ছে IT ডিপ্লোমার চাহিদা, কেমন কাজের সুযোগ মেলে?
Next Article
advertisement
ইরান প্রথমবারের মতো ব্যবহার করল ‘ডান্সিং মিসাইল’! রাডার দেখলেই সাপের মতো ঢেউ খেলায়, তারপর করে হামলা
ইরান প্রথমবারের মতো ব্যবহার করল ‘ডান্সিং মিসাইল’! রাডার দেখলেই সাপের মতো ঢেউ খেলায়, তারপর করে হামলা
  • সেজ্জিল ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি দুই-ধাপের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র

  • এটি মিডিয়াম-রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল, যা প্রায় ২ হাজার কিলোমিটার উচ্চতায় ওড়ে

  • ডান্সিং মিসাইল’ নামটি এসেছে তার উচ্চতায় দিক পরিবর্তনের ক্ষমতার জন্য

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement