advertisement

BJP Candidate List: নন্দীগ্রামের সঙ্গে ভবানীপুরেও প্রার্থী শুভেন্দু অধিকারী, খড়্গপুর সদরে দিলীপ! প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা বিজেপি-র

Last Updated:

ভোটের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পরের দিনই প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করে দিল বিজেপি৷ বিজেপি-র প্রার্থী তালিকায় সবথেকে বড় চমক নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুরেও প্রার্থী করা হচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে৷ 

বিজেপি-র প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ৷
বিজেপি-র প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ৷
ভোটের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পরের দিনই প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করে দিল বিজেপি৷ বিজেপি-র প্রার্থী তালিকায় সবথেকে বড় চমক নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুরেও প্রার্থী করা হচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে৷ ভবানীপুরে যে তিনি প্রার্থী হচ্ছেন, ইতিমধ্যেই সেই ইঙ্গিত দিয়ে রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
এর পাশাপাশি খড়্গপুর সদর কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে দিলীপ ঘোষকে৷ প্রথম দফায় নয়াদিল্লি থেকে আজ রাজ্যের ১৪৪টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিজেপি৷ বরানগর থেকে প্রার্থী করা হয়েছে সজল ঘোষকে৷ ভাটপাড়ায় বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের ছেলে পবন সিং৷ হাওড়ার শিবপুর কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে রুদ্রনীল ঘোষকে৷
advertisement
advertisement
সূত্রের খবর, বিজেপি-র যাঁরা বর্তমান বিধায়ক, তাঁদের অধিকাংশকেই ফের টিকিট দিয়েছে দল৷ জয়ী বিধায়কদের কেন্দ্রও বদল করা হয়নি৷
advertisement
এক নজরে দেখে নেওয়া যাক, কাকে কোন কেন্দ্র থেকে প্রার্থী করল বিজেপি-
শিলিগুড়ি-শংকর ঘোষ
হবিবপুর- জুয়েল মুর্মু
মুর্শিদাবাদ- গৌরীশংকর ঘোষ
রানাঘাট উত্তর- অসীম বিশ্বাস
চাকদহ- বঙ্কিমচন্দ্র ঘোষ
হরিণঘাটা- অসীম সরকার
বরানগর- সজল ঘোষ
ডায়মন্ড হারবার- দীপক কুমার হালদার
হাওড়া উত্তর- উমেশ রায়
পুড়শুড়া- বিমান ঘোষ
ময়না- অশোক দিন্দা
কাঁথি দক্ষিণ- অরূপ কুমার দাস
advertisement
নন্দীগ্রাম ও ভবানীপুর- শুভেন্দু অধিকারী
সোনামুখী- দিবাকর ঘরামি
ওন্দা- অমরনাথ শাখা
জামালপুর- অরুণ হালদার
আসানসোল দক্ষিণ- অগ্নিমিত্রা পাল
দুবরাজপুর- অনুপকুমার সাহা
সিউড়ি- জগন্নাথ চট্টোপাধ্যায়
খড়্গপুর সদর- দিলীপ ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
BJP Candidate List: নন্দীগ্রামের সঙ্গে ভবানীপুরেও প্রার্থী শুভেন্দু অধিকারী, খড়্গপুর সদরে দিলীপ! প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা বিজেপি-র
Next Article
advertisement
দলের তরুণ আইনজীবী মুখ, হেরেছিলেন লোকসভায়! সেই সায়ন বন্দ্যোপাধ্যায়কে কোন কেন্দ্র থেকে প্রার্থী করল CPIM? দারুণ চমক
দলের তরুণ আইনজীবী মুখ, হেরেছিলেন লোকসভায়! সেই সায়ন বন্দ্যোপাধ্যায়কে কোন কেন্দ্র থেকে প্রার্থী করল CPIM? দারুণ চমক
  • প্রার্থী তালিকায় অন্যতম চমক হিসেবে উঠে এসেছেন তরুণ আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়

  • সায়ন বন্দ্যোপাধ্যায় পেশায় আইনজীবী এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতক।

  • প্রাথমিক তালিকা প্রকাশের পরই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement