advertisement

Gold Price Today : আরও বাড়ল সোনার দাম, গত দু’মাসে সর্বোচ্চ, দেখে নিন লেটেস্ট রেট

Last Updated:

Gold Price Today : আগামী দিন সোনার দাম ৫২ হাজার টাকার আশপাশেই থাকার সম্ভাবনা রয়েছে ৷

#নয়াদিল্লি: দেশের বাজারে লাগাতার ঊর্ধ্বমুখী সোনা ও রুপোর দাম ৷ মঙ্গলবার নিয়ে লাগাতার তিনদিন দাম বাড়ল সোনালি ধাতুর ৷ এর জেরে গত দু’মাসের নিরিখে সর্বোচ্চ সোনার দাম ৷ মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে এদিন সকালে ২৪ ক্যারেট শুদ্ধতার সোনার দাম ১০৮ টাকা বেড়ে প্রতি ১০ গ্রামে ৫২,২৩০ টাকা হয়েছে ৷ এর আগে মার্কেট শুরুর সময় সোনার দাম ছিল ৫২,১৯৯ টাকা ৷ তবে সাপ্লাই কমে যাওয়ার জেরে দাম বেড়েছে সোনার ৷ এদিন প্রায় ০.২১ শতাংশ বেড়েছে সোনার দাম ৷
ঊর্ধ্বমুখী রুপোর দামও-
সোনার পাশাপাশি এদিন দাম বেড়েছে রুপোরও ৷ মঙ্গলবার নিয়ে দ্বিতীয় দিন দাম বাড়ল রুপোর ৷ এদিন সকালে রুপোর দাম ৩৬২ টাকা বেড়ে প্রতি কিলোগ্রামে ৫৮,৮৫০ টাকা বেড়েছে ৷ মার্কেট খোলার সময় রুপোর দাম ছিল ৫৮৭৯৮ টাকা ৷ আগের দিন মার্কেট বন্ধ হওয়ার সময়ের দাম থেকে এদিন ০.৬২ শতাংশ দাম বেড়েছে ৷
advertisement
advertisement
গ্লোবাল মার্কেটের পরিস্থিতি-
আন্তর্জাতিক বাজারে এদিন সকালে সোনার দাম বেড়েছে ৷ মার্কিন বাজারে সোনার দাম প্রতি আউন্সে ১৮১১.৩৮ ডলার হয়েছে যা আগের দিন থেকে ০.১০ শতাংশ বেশি ৷ রুপোর দাম মঙ্গলবার প্রতি আউন্সে ২০.১৩ ডলার, যা আগের দিন থেকে ০.৬৭ শতাংশ বেশি ৷
advertisement
৫২ হাজার টাকার আশপাশে থাকবে সোনার দাম-
বিশেষজ্ঞদের মতে এখন সোনার দামের উপর বেশ কয়েকদিন চাপ থাকবে ৷ আশঙ্কা করা হচ্ছে গ্লোবাল মার্কেটে সোনার দাম ফের বাড়তে চলেছে ৷ তবে দেশের বাজারে আবগারি শুল্ক বৃদ্ধির জেরে অনেকটাই ঊর্ধ্বমুখী সোনার দাম ৷ এর জেরে আগামী দিন সোনার দাম ৫২ হাজার টাকার আশপাশেই থাকার সম্ভাবনা রয়েছে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Gold Price Today : আরও বাড়ল সোনার দাম, গত দু’মাসে সর্বোচ্চ, দেখে নিন লেটেস্ট রেট
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement